ACL 2: ইরানে খেলতে নারাজ রোনাল্ডোরাও, মোহনবাগান এসজির মতোই শাস্তি পাবে আল নাসের ক্লাবও?

গত ২ অক্টোবর ইরানে ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ খে‌লতে না গিয়ে কড়া শাস্তির মুখে পড়েছে মোহনবাগান এসজি। এসিএল ২ প্রতিযোগিতা থেকেই তাদের বাতিল করে দিয়েছে এএফসি। মেরিনার্সদের পর এবার এই সমস্যার মুখে পড়তে চলেছে রোনাল্ডোর ক্লাব আল নাসের?

আগামী ২২ অক্টোবর ইরানের ক্লাব ইস্তেগলালের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আল নাসের ক্লাবের। কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে যেভাবে অশান্তির সৃষ্টি হয়েছে তাতে ইরানে গিয়ে ম্যাচ খেলার ঝুঁকি নিতে চাইছে না আল নাসের ক্লাব। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে ইতিমধ্যেই আল নাসের এএফসির কাছে তাদের ম্যাচ ইরানের রাজধানী তেহরান থেকে নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করার।

একটি সৌদি আরবের সংবাদ মাধ্যমকে আল নাসের ক্লাব জানিয়েছে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা চেষ্টা করছি ম্যাচটি তেহরান থেকে সরিয়ে কোনও নিরপেক্ষ ভেন্যুতে করার। আমাদের ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই এএফসির কাছে প্রয়োজনীয় আবেদন করা হয়েছে।'

এবার প্রশ্ন উঠছে এএফসি যদি ম্যাচ ইরানে করার বিষেয়ই অন‌ড় থাকে তাহলে কি মোহনবাগানের মতোই কড়া শাস্তি পাবে রোনাল্ডোর ক্লাবও। এরআগে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে ফুটবলারদের নিরাপত্তার কথা বিবেচনা করে ইরানের ক্লাবের বিরুদ্ধে তাদের ম্যাচ স্থগিত করার আবেদন করা হয়, কিন্তু সেই আবেদনে কর্ণপাতই করেনিত এএফসি। এমনকি মোহনবাগান এসজিকে টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে দিয়েছে।

এএফসির পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, এএফসি নিশ্চিত হয়েছে যে মোহনবাগান এসজি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করে নিয়েছে। ক্লাবটি ২ অক্টোবর ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে তাদের গ্রুপ এ ম্যাচের জন্য ইরানের তাব্রিজে রিপোর্ট করতে ব্যর্থ হয়েছে।

হিজবুল্লাহ প্রধানের মৃত্যকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি চলছে ইরান, ইজরায়েল, লেবাননের মতো দেশে। ফলে ইরানের পরিস্থিতি এখন একেবারেই অনুকূল নয়। ম্যাচের সময় সেই দেশে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক জারি করা হয়েছিল। এই পরিস্থিতিতে সেখানে খে‌লতে গেলে ফুটবলারদের সুরক্ষা যে বিঘ্নিত হতে পারে সেই কথা জানিয়ে এএফসিকে চিঠি দেওয়া হয় সবুজ মেরুনের পক্ষ থেকে।কিন্তু এএফসি কোনও রকম সুযোগ দেয়নি মোহনবাগান এসজি।

যদিও এরপর রোনাল্ডোদের ক্লাবকে বাড়তি সুবিধা দেওয়া হয় তাহলে এএফসির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। ইতিমধ্যেই মোহনবাগান ক্লাব এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা আবেদন করতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+