রোনাল্ডোকে ছাঁটাই করার পথে ম্যান ইউ, দেওয়া হবে না চুক্তির বাকি টাকাও
রোনাল্ডোকে ছাঁটাই করার পথে ম্যান ইউ, দেওয়া হবে না চুক্তির বাকি টাকাও
চুক্তি লঙ্ঘনের অভিযোগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাঁটাই করতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমনটাই খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেলের সূত্রে। এই রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে যে চুক্তি বাকি ১৬ মিলিয়ন পাউন্ড রোনাল্ডোকে দেবে না ক্লাব কর্তৃপক্ষ। সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যানকে দেওয়া রোনাল্ডোর একটি সাক্ষাৎকার ম্যানচেস্টার ইউনাইটেডের কঙ্কালসার চেহারাটা সামনে এনে দিয়েছে।

ব্রিটিশ সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমান কোচ এরিক টেন হেগের ব্যবহারে তাঁর নিজেকে 'প্রতারিত' মনে হয়েছে। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছে, ক্লাবের মধ্যে দুই-এক জন এমন রয়েছেন যাঁরা চান না রোনাল্ডো ক্লাবের হয়ে খেলুন। ক্লাবের মালিকপক্ষ গ্লেজার্স পরিবারকেও একহাত নিয়েছেন রোনাল্ডো। গ্লেজার্স পরিবার ক্লাব সম্পর্কে উদাসনী বলেছেন রোনাল্ডো। ৩৭ বছর বয়সী রোনাল্ডোর এই সাক্ষাৎকার তখন প্রথম নজরে আসে যখন তিনি জানান, যেই সম্মানের তিনি যোগ্য সেই সম্মান ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে দেয়নি।
রোনাল্ডোর দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে ক্লাব। ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্প্রতি সাক্ষাৎকারকে কেন্দ্র করে ক্লাব পদক্ষেপ নেওয়া শুরু করেছে। পুরো বিষয়টা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কোনও মন্তব্য আর করব না।" এর আগে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল পুরো বিষয়টা সামনে আসার পর তারা প্রতিক্রিয়া দেবে।
ম্যান ইউ-এর বর্তমান কোচ এরিক টেন হাগের সম্পর্কে রোনাল্ডো বলেছিলেন, "ওর প্রতি আমার কোনও সম্মান নেই কারণ ও আমায় সম্মান দেয়নি। আপনার যদি আমার প্রতি সম্মান না থাকে আমারও কখনওই কোনও সম্মান থাকবে না আপনার জন্য। আমার মনে হয় সমর্থকদের সত্যিটা জানা উচিৎ। আমি ক্লাবের জন্য সেরাটা চাই। কিন্তু ক্লাবের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেটা (আমাদের) সর্বোচ্চ স্তরে পৌঁছতে দিচ্ছে না সিটি, লিভারপুর আর এখন আর্সেনালের মতো। আমার মনে হয় এই ক্লাবের শীর্ষে থাকা উচিৎ কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে নয়।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications