এই মরসুমে হয়তো আইএসএল খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের

এই মরসুমে আইএসএল-এ না খেলার সম্ভবনা ইস্টবেঙ্গলের। পরের মরসুমে আইএসএলে খেলতে পারে তারা।

না, এবারও হল না! বহু চেষ্টা চালিয়েও আসন্ন আইএসএল খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের। অন্তত এমনটাই খবর, আইএমজিআর-এর অন্দরের।

এই মরসুমে হয়তো আইএসএল খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের

নতুন বিনিয়োগকারী সংস্থার চাপে আইএসএলে খেলার জন্য তোড়জোড় শুরু করেছিল ইস্টবেঙ্গল। কথা এগিয়ে গিয়েছিল অনেকটাই। তবে, হয়তো এবার আইএসএলে দেখা যাবে না ইস্টবেঙ্গলকে। যদিও এখনও সরকারী ভাবে কোনও ঘোষণা করা হয়নি আইএসএল-এর অর্গানাইজারদের তরফ থেকে। তবে, বিশ্বস্থ সূত্রে খবর, এই মরসুমে আইএসএলে দল বাড়াতে রাজি নয় তারা।

গতবারের মতো দশ দলেরই হবে আইএসএল। আর সেই মতোই বিভিন্ন ক্লাবের স্টেডিয়াম পরিদর্শন শুরু করেছে নীতা অম্বানির কোম্পানি কর্তারা। বৃহস্পতিবার এটিকের পরিকাঠামো দেখতে এসেছিলেন তাঁরা। যুবভারতী ক্রীড়াঙ্গন সহ অনুশীলনের মাঠ দেখেন তারা। তবে, যাননি ইন্টবেঙ্গল মাঠে। কথা বলেননি কোনও লাল-হলুদ কর্তার সঙ্গেও। ফেডারেশন সূত্রে খবর, আইএমজিআর-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত শর্ত পূরণ করতে পারলে ২০১৯-২০ মরসুমে আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান।
এই বছর দশ দলেরই হবে আইএসএল। পরের মরসুমে চোদ্দ বা ষোলো দলের হবে এই প্রতিযোগীতা।
অন্য দিকে, ২১ নভেম্বরের প্রথমে আইএসএল শুরু হওয়ার কথা থাকলেও ২৯ নভেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। পাশাপাশি ২৭ অক্টোবর শুরু হবে আই লিগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+