Durand Cup 2024: নিষিদ্ধ টিফো, ডুরান্ড সেমির আগে সমর্থকদের জন্য পুলিশের একগুচ্ছ কড়া নির্দেশিকা
আরজি কর কাণ্ডের জেরে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব কলকাতা থেকে সরে গিয়েছিল ভিন রাজ্যে। মোহনবাগান এসজিকে খেলতে হয় জামশেদপুরে অন্যদিকে ইস্টবেঙ্গল খেলে শিলংয়ে। যদিও ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনােল ম্যাচ হবে কলকাতার যুবভারতীতে। মঙ্গলবার সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান এসজির প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি, এই ম্যাচে নিয়ে একগুচ্ছ নির্দেশাবালী জারি করল পুলিশ।
আরজি কর হাসাপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যু নিয়ে তোলপাড় গোটা রাজ্য। যার প্রভাব পড়েছে ফুটবল মাঠে। নিরাপত্তার কারণে গত ১৮ অগাস্ট ডার্বি বাতিল হয়ে যায়। মঙ্গলবার যুবভারতীতে সেমিফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান এসজি। এই ম্যাচে দুই দলের সমর্থকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে।

বর্তমানে কলকাতা ময়দানে অত্যন্ত জনপ্রিয় টিফো। সেখানে সামাজিক তথা প্রতিবাদের বার্তা তুলে ধরেন সমর্থকরা।ডার্বি না হওয়ায় বেঙ্গালুরুর বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে সমর্থকরা টিফোতে বর্তমান পরিস্থিতি নিয়ে বার্তা তুলে ধরতে পারেন। এই আশঙ্কা রয়েছে। ফলে যুবভারতীতে টিফো নিষিদ্ধ করা হল ২৭ অগাস্টের ম্যাচ।
পুলিশের পক্ষ থেকে মোহনবাগান এসজি ও বেঙ্গালুরু দুটি দলকেই সেই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ডুরান্ড কমিটিকেও সেটা জানানো হয়েছে। সমর্থকদেরও এই জিনিসগুলো না আনার ব্যাপারে সচেতন করা হয়েছে।
গত ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি বাতিলের প্রতিবাদে রবিবার সারা রাজ্য জুড়ে পথে নামেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। যুবভারতীর সামনের রাস্তা রণক্ষেত্রের চেহারা নেয়। সমর্থকদের বিক্ষোভ আটকাতে আগেই ১৬৩ ধারা জারি করে বিধাননগর পুলিশ। কিন্তু তাতেও বিক্ষোভ কমেনি।
CFL 2024: জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গলের, পিয়ারলেসকে হারিয়ে লিগ শীর্ষে লাল হলুদ
সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যাতে কলকাতাতে হয় চার জন্য উদ্যোগ নিয়েছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ১৮ অগাস্ট আন্দোলনকারী সমর্থকদের পাশে দাঁড়ানোর পর ডুরান্ড কাপের নক আউটের বাকি ম্যাচ কলকাতায় করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন ফেডারেশন সভাপতি।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, ইস্টবেঙ্গল সমর্থকদের আমাদের কোনো প্রয়োজন নেই । মোহনবাগানের ভালো খেলা দেখতে অন্য ক্লাবের লোকেরা আসতেই পারে, তবে মোহনবাগানের জন্য মোহনবাগান সমর্থকরাই যথেষ্ট।’












Click it and Unblock the Notifications