Cristiano Ronaldo: রোনাল্ডোকে চিনতে ভুল চিনের! আসলকে না পেয়ে নকল নিয়েই মজেছেন ফুটবলপ্রেমীরা, দেখুন ভিডিও
রাম মন্দির উদ্বোধনের দিনে অযোধ্যায় যাননি বিরাট কোহলি। কিন্তু ভারতীয় দলের ১৮ নম্বর জার্সি গায়ে চাপানো এক যুবককে নিয়ে তৈরি হয়েছিল উন্মাদনা। অযোধ্যায় রাস্তায় নকল কোহলির সঙ্গেই সেলফি তুলতে থাকেন মানুষজন। এবার একই কাণ্ড ঘটল চিনেও। তবে বিরাট কোহলি নন রোনাল্ডোকে নিয়ে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান ক্লাব আল নাসেরের চিনে দুটি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল। রোনাল্ডো চিনে আসবে সেই খবর প্রচার হতেই ফুটবল ভক্তদেপ মধ্যে উন্মাদনাও তৈরি হয়েছিল। কিন্তু পরে রোনাল্ডো জানিয়ে দেন চোটের কারণে তিনি চিন সফরে যেতে পারছেন না। যার ফলে কিছুটা হলে মন ভাঙে চিনের রোনাল্ডো ভক্তদের।

রোনাল্ডো আসেননি চিনে। কিন্তু পর্তুগিজ মহাতারকার মতো অবিকল দেখতে এক যুবককে বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে চিনের রাস্তায়। যাঁকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা, তিনি নকল। দেখতে অবিকল পর্তুগিজ স্ট্রাইকারের মতো। সাজপোশাকও তাঁর মতো। আসল রোনাল্ডোকে না পেয়ে নকল নিয়েই মেতেছেন ফুটবলপ্রেমীরা। এমনকি রীতিমতো লোকজন তাঁর সঙ্গে সেলফি তুলছেন। অটোগ্রাফও বিলোচ্ছেন। নকল রোনাল্ডোর এহেন কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।
বছরের শুরুতেই চোট পেয়েছেন রোনাল্ডো। ফলে একদিকে যেমন আল নাসেরকে চিন সফর বাতিল করতে হয়েছে,তেমনই ইন্টার মায়ামির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও সিআরসেভেনের খেলা নি্য়ে গভীর সংশয় আছে। এই পরিস্থিতিতে চিন ফুটবল ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন রোনাল্ডো।
রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আপনারা প্রত্যেকেই জানেন ফুটবলে কিছু বিষয় আমাদের হাতে থাকে না। ২২ বছর ধরে ফুটবল খেলছি। খুব বেশি চোট আমি পাইনি। আমি চিন সফরে যেতে না পারার জন্য সত্যিই খারাপ লাগছে। এর জন্য আমি দুঃখিত। আল নাসের দলও এখন চিন সফর স্থগিত রেখেছ।'
— Rahul ® (@RahulSadhu009) January 29, 2024
একইসঙ্গে পর্তুগিজ মহাতারকা লেখেন, ' ২০০৩-০৪ সাল থেকে আমি চিন সফর করছি। চিন আমার কাছে অনেকটা দ্বিতীয় বাড়ির মতো হয়ে গিয়েছে। জানি আপনারাও আমাকে ভালবাসেন। সফর বাতিল হওয়ায় আপনারাও দুঃখিত। আশা করব আপনারা বিষয়টা ইতিবাচক ভাবে নেবেন। আমরা কিন্তু ম্যাচ বাতিল করছি না। আমরা অবশ্যই চিনে খেলতে যাব।












Click it and Unblock the Notifications