পলের মতো রাশিয়া বিশ্বকাপে ভবিষ্যৎবাণী করবে এই বিড়াল
২০১৮ বিশ্বকাপে পলের দায়িত্ব সামলাবে একটি বিড়াল। বিড়ালটির নাম অ্যাকিলিস। বিশ্বকাপে প্রতিটি ম্যাচের আগে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে এবং বুদ্ধিতে বিজয়ী কে হবে, তা জানিয়ে দেবে এই বিড়াল।
পলকে মনে আছে? ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময়ে পলের নাম ছিল প্রত্যেকের মুখেমুখে। নিজের অদ্ভুত ক্ষমতার সাহায্যে এই বিস্ময় অক্টোপাস মিলিয়ে দিতে প্রায় প্রতিটি ম্যাচের ফলাফলই। বিশেষ করে পলের অনুমান নির্ভুল ভাবে কাজ করেছিল জার্মানির ম্যাচগুলির ক্ষেত্রে। ২০১০ বিশ্বকাপের ফাইনালের আগে পলই জানিয়ে দিয়েছিল চ্যাম্পিয়ন হবে স্পেন। কিন্তু পল এখন অতীত। দীর্ঘ দিন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে সে।

এবার ২০১৮ বিশ্বকাপে পলের দায়িত্ব সামলাবে একটি বিড়াল, যার নাম অ্যাকিলিস। পলের ঢঙে বিশ্বকাপে প্রতিটি ম্যাচে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে এবং বুদ্ধিতে বিজয়ী কে হবে, তা জানিয়ে দেবে এই বিড়াল।
ধবধবে সাদা বিড়ালটির চোখের রং নীল। এক ঝলকে দেখলে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতোই সাধারণ অ্যাকিলিস। কিন্তু অ্যাকিলিসের বিশেষত্ব হল সে বধির। কানে কোনও আওয়াজ পৌছয় না তার।
তবে, পলের থেকে একটু অন্যভাবে কাজ করবে অ্যাকিলিস। জলের তলায় দু'টি দেশের পতাকা লাগানো বাক্সে খাবার দেওয়া হতো পলকে। যে বাক্সের খাবার সে খেত, সেই বাক্সের গায়ে লাগানো দেশের পতাকা থেকে সেই দেশকে বিজয়ী মানা হতো। কিন্তু ২০১৮ বিশ্বাকাপে অ্যাকিলিসকে কোনও বাক্সের মধ্যে নয় খাবার দেওয়া হবে দু'টি বাটিতে। যে বাটির খাবার সে খাবে, সেই দলকেই বিজয়ী হিসেবে মানা হবে।
এমনি এমনি কোনও কিছু বিচার না করেই যে অ্যাকিলিসকে ভবিষ্যৎবাণীর জন্য বাছা হয়েছে এমনটা কিন্তু নয়। ফুটবলে ভবিষ্যৎবাণী করার দীর্ঘ ইতিহাস রয়েছে অ্যাকিলিসের। গত বছর কনফেডারেশন কাপে কোনও ভুল ছাড়াই প্রতিটি ম্যাচের বিজয়ী দলের নাম সঠিক ভাবে বলে দিয়েছিল এই বিড়াল। এমকী কোনও ম্যাচ ড্র হলে সেটাও বলে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বিড়ালের।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সময় সারা জাগিয়ে ভবিষ্যৎবাণী করার কাজ শুরু করেছিল সুইৎজ্যারল্যান্ডের গিনিপিগ মাদাম শিভা বা ব্রিটেনের পিরনাহা পেলে, কিন্তু কেউই পলের মতো নাম করতে পারেনি।
এখন দেখার রাশিয়া বিশ্বকাপে পলের মতো ভবিষ্যৎবাণী করে চমক দিতে পারে কি না এই অ্যাকিলিস।












Click it and Unblock the Notifications