ফের সেরার লড়াইতে প্রতিদ্বন্দ্বী মেসি-রোনাল্ডো-নেইমার, প্রকাশিত ব্যালন ডি অরের তালিকা

ফিফার বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ারের মনোনয়ন আগেই প্রকাশিত হয়েছে, এবার সামনে এল ব্যালন ডি অরের জন্য মনোনীত ফুটবলারদের নাম। 

২০১৭ ব্যালন ডি অরের জন্য ৩০ জনের তালিকা প্রকাশিত হল। প্রত্যাশা মতই ফিফার বর্ষসেরা পুরস্কারের মত এতেও রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও নেইমার।

দৌড়ে এগিয়ে রোনাল্ডো

দৌড়ে এগিয়ে রোনাল্ডো

গত বছর থেকে ফিফার সঙ্গে ব্যালন ডি অরের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর দুটি আলাদা পুরস্কার দেওয়া হচ্ছে। গত বছর ব্যালন ডি অর এবং ফিফা-র বর্ষসেরা পুরস্কার পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবারও এই পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছেন পর্তুগিজ তারকাই। গত মরশুমে পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দারুণ মরশুম কাটিয়েছেন রোনাল্ডো।

রোনাল্ডোকে টেক্কা দিতে পারেন মেসি

রোনাল্ডোকে টেক্কা দিতে পারেন মেসি

অন্যদিকে মেসিও পিছিয়ে নেই। ৫০০ গোলের মাইলস্টোন পেরিয়েছেন তিনি। ক্লাবের জার্সি গায়ে নজর কাড়া পারফরম্যান্স ছিল আর্জেন্তাইন তারকার। তিনি গত মরশুমে ব্যালন ডি অর না পেলেও সর্বোচ্চ পাঁচবার তাঁর ঝোলাতেই রয়েছে সবচেয়ে বেশি ব্যালন ডি অর।

নেইমারও রয়েছেন

নেইমারও রয়েছেন

দৌড়ে রয়েছেন সদ্য বার্সেলোনা ছেড়ে যাওয়া নেইমারও। ব্রাজিলের জার্সি গায়ে দারুণ মরশুম কাটিয়েছেন নেইমার। পাশাপাশি বার্সায় থাকাকালীন মেসি-সুয়ারেজের মত গোল না পেলেও প্রচুর গোল করিয়েছেন তিনি। পাশাপাশি এ মরশুমের শুরুতেই রেকর্ড অর্থের বিনিময়ে পিএসজি গেছেন তিনি। ফলে ব্যালন ডি অর পুরস্কারের ক্ষেত্রে তিনিও সামনের সারিতেই দৌড়চ্ছেন।

তালিকার বাকি হেভিওয়েটরা

তালিকার বাকি হেভিওয়েটরা

৩০ জনের তালিকায় রয়েছেন আরও হেভিওয়েট ফুটবলাররা। গত মরশুমে পারফরম্যান্সের নিরিখে সুযোগ পেয়েছেন এই ফুটবলাররা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+