জুন মাস জুড়ে খেল মহোৎসব, টি২০ বিশ্বকাপের সঙ্গে কোপা-ইউরো, কখন দেখবেন কোন খেলা?
দুই মাসের আইপিএল শেষ হয়েছে গত ২৬ মে, আগামী ৪ জুন যবনিকা পতন হবে লোকসভা ভোটের। গণতন্ত্রের উৎসব শেষ হওয়ার পর শুরু হয়ে যাবে খেল মহোৎসব। ফুটবল থেকে ক্রিকেট জুন মাস জুড়ে শুধু খেলা আর খেলা। সকাল থেকে রাত একের পর এক মেগা ইভেন্ট। টি২০ বিশ্বকাপ সঙ্গে ইউরো কাপ এবং কোপা আমেরিকা। ক্রীড়াপ্রেমীরা মাসের শুরুতেই রুটিন সেট করে নিন।
আইপিএল শেষ হলেও টি২০ ক্রিকেটের ধামাকা শেষ হয়নি। আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ফ্রাঞ্চাইজির হয়ে লড়াই শেষে এবার জাতীয় দলের হয়ে কর্তব্য পালনে ক্রিকেটাররা।
৫ টিম ইন্ডিয়া তাদের প্রথম লিগ ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ, আইরিশদের বিরুদ্ধে লড়াই দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। করবে। ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।১২ জুন আমেরিকার বিরুদ্ধে ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে।

গ্রুপ পর্ব শেষ হলেই হবে সুপার ৮ এবং সেমিফাইনাল ও ফাইনাাল ম্যাচ। আমেরিকায় সকালে হলেও ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ম্যাচ দেখবেন রাতেই। কারণ টিম ইন্ডিয়া সহ বাকি দলের গ্রুপ পর্বের সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত আটটা থেকে।
জুন মাসে( ২-২৯) ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের আইসিসির অন্যতম সেরা ইভেন্ট হল এই টুর্নামেন্ট। ফলে ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আর্কষণ এই বিশ্বকাপ।২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর থেকে এই ট্রফি আর কখনও জিততে পারেনি তারা। ১১ বছর পর আইসিসি ট্রফি জয়ের ভারতের সামনে। এবার ২০ দলের টুর্নামেন্ট হচ্ছে।
এবার আসা যাক ফুটবলের কথায়, দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে জুন মাসেই। ইউরো কাপের মতোই কোপা আমেরিকাও অনুষ্ঠিত হবে জুন-জুলাই মাসেই। উরোপ সেরা হওয়ার লড়াই এবছর হতে চলেছে জার্মানিতে । আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট।
এবারের ইউরো কাপের গ্রুপ পর্বের ম্য়াচগুলো হবে ১৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। এরপর শুরু হবে নক আউট পর্বের ম্য়াচ আগামী ৩০ জুন থেকে।ইউরো কাপের ম্যাচগুলি ভারতীয় সময় অনুষ্ঠিত হবে যথাক্রমে সন্ধ্যা ৬.৩০, রাত ৯.৩০ এবং রাত ১২.৩০ মিনিটে। সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে ইউরো কাপের খেলা।
জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা।জুন মাস থেকে শুরু হচ্ছে ৪৮তম কোপা আমেরিকা। মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। ইতিমধ্যেই ১৪টি দল চূড়ান্ত হয়ে গেছে।
কোপা আমেরিকার ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ২১ জুন তারিখ উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিপক্ষে থাকবে কানাডা অথবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। কোপা আমেরিকা দেখতে হলে আপনাকে ভোর বেলায় আ্যলার্ম দিয়ে রাখত হবে। কারণ কোপা আমেরিকার খেলা গুলি ভারতীয় সময় সম্প্রচারিত হবে ভোর ৩.৩০, ৫.৩০ এবং সকাল ৬.৩০ মিনিটে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications