পেরুর ২৩ জনের স্কোয়াডে কারা সুযোগ পেলেন, জেনে নিন
দীর্ঘ দিন পর বিশ্বকাপের মূল পর্বে খেলার ছাড়পত্র আদায় করেছে পেরু। শেষ বার তারা বিশ্বকাপ খেলেছিল ১৯৮২ সালে। ২০১৮ বিশ্বকাপে কিছু করে দেখাতে মরিয়া পেরু। পেরুর দলে এই বারের রয়েছে একাধিক চমক। এই বিশ্বকাপে
দীর্ঘ ৩৫ বছর পর ফের ফুটবল বিশ্বকাপে মাঠে নামতে চলেছে পেরু। ১৯৮৩ সালে শেষ বারের মতো বিশ্বকাপ খেলে লাতিন আমেরিকার এই দলটি। দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২০১৮ ফিফা ওর্য়ান্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করে পেরু। তবে, যোগ্যতা অর্জন করলেও একটা সময় পেরু শিবিরের অন্যতম চিন্তার কারণ ছিল দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার পাওলো গেরেরোর সার্ভিস পাওয়া নিয়ে অনিশ্চিয়তা। তবে, সেই চিন্তা এখন কাটিয়ে উঠতে পেরেছে পেরু শিবির। কারণ বিশ্বকাপে খেলার ছাড়পত্র গেরেরোকে দিয়েছে সুইস ট্রাইবুনাল।

এক ঝলকে দেখে নিন, ২০১৮ ফিফা ওর্য়াল্ড কাপে পেরুর চূড়ান্ত ২৩ জনের দলে কারা সুযোগ পেলেন।
গোলরক্ষক: পেদ্রো গালিসে, কার্লোস সেসিদা, হোসে কার্ভালো
ডিফেন্ডার: আলদো কোর্জ, লুইস এডভিনচুলা, ক্রিস্টিয়ান র্যামোস, মিগুয়েল রাউজো, আলবার্তো রডরিগেজ, অ্যান্ডারসন সান্তামারিয়া, মিগুয়েল ট্রাউসো, নিলসন লোয়োলা
মিডফিল্ডার: রিনেটো, তাপিয়া, পেদ্রো কুইনো, জোসিমার ইউটান, পাওলো হুর্টাডো, ক্রিস্টিয়ান কুইভা, এডিসন ফ্লোরেস, অ্যান্ডি পোলো, উইলদার কার্টেগিনা
ফরওয়ার্ড: আন্দ্রে কারিলো, রাউল রুইদিয়াজ, জেফারসন ফারফান, পাওলে গেরেরো

Comunicamos la lista oficial de 23 jugadores que disputarán la @fifaworldcup_es: https://t.co/w353rsUWMN pic.twitter.com/2IGx8Nz956
— Selección Peruana (@SeleccionPeru) June 4, 2018

Click it and Unblock the Notifications