বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্পেন-ফ্রান্স-ইতালি-ইংল্যান্ডের জয়ের দিনই জার্মানির হার

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্পেন-ফ্রান্স-ইতালির দাপুটে জয়ের দিন জার্মানির হার

২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নর্থ ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে হেরে বেশ খানিকটা পিছিয়ে গেল জার্মানি। তবে অন্য ম্যাচে দাপুটে জয় হাসিল করেছে ফ্রান্স। জিতে বেশি খানিকটা এগিয়ে গিয়েছে স্পেন এবং ইতালিও। অন্যদিকে হাড্ডাহাড্ডি ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে আরও একবার নিজেদের শক্তি জানান দিল ইংল্যান্ড।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্পেন-ফ্রান্স-ইতালি-ইংল্যান্ডের জয়ের দিনই জার্মানির হার

প্রতিযোগিতায় জে গ্রুপের ম্যাচে নর্থ ম্যাসেডোনিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল জার্মানি। প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচের ৪৫ মিনিটে প্রথম গোলটি করে নর্থ ম্যাসেডোনিয়া। ৬৩ মিনিটে গোল শোধও দেয় জার্মানি। গোল করেন ইকে গুনদোগান। এলমাসের ৮৫ মিনিটের ম্যাচে জয় নিশ্চিত হয় জার্মানের প্রতিপক্ষ দলের। এই হারের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে নেমে গিয়েছে। শীর্ষ স্থানে রয়েছে আর্মেনিয়া।

কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের বি গ্রুপের ম্যাচে কোসোভোর বিরুদ্ধে খেলতে নেমেছিল স্পেন। ৩-১ গোলে ম্যাচ জেতে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পেনের হয়ে গোল করেন ড্যানি ওমলো, ফেরান টোরেস ও জেরার্ড মোরেনা। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে জয়ী দল।

অন্যদিকে প্রতিযোগিতার আই গ্রুপের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইংল্যান্ড। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জেতে ব্রিটিশরা। ইংল্যান্ডের হয়ে গোল করেন হ্যারি কেন ও হ্যারি ম্যাগুইরে। পোল্যান্ডের হয়ে একটি মাত্র গোল করেন জ্যাকুব মোর্ডের। এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সংশ্লিষ্ট গ্রুপের প্রথম স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে পোল্যান্ড।

কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সি গ্রুপে লিথুয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইতালি। ২-০ গোলে ম্যাচ জিতেছে আজুরিরা। ইতালির হয়ে গোল করেন স্টেফানো সেনসি ও কিরো ইমমোবাইল। এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে অবস্থান করছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+