বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মাঝে বাড়িতে ফুটবল প্র্যাকটিস করতে গিয়ে প্রয়াত ১৯ বছরের ফুটবলার

করোনা উদ্বেগের মাঝে প্র্যাকটিস করতে গিয়ে মৃত্যু তরুণ ফুটবলারের

করোনা সংক্রমণে বিশ্বজুড়ে মৃত্যু মিছিল চলছেই। বিশ্ব ২ লক্ষ ৮৭ হাজারের বেশি মানুষ মারণ ভাইরাসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এর মাঝে অনুশীলনের সময় মাথায় চোট পেয়ে প্রাণ হারালেন এক ফুটবলার।

আটলান্টার মিডফিল্ডার ১৯ বছর বয়সে প্রয়াত

আটলান্টার মিডফিল্ডার ১৯ বছর বয়সে প্রয়াত

করোনার কারণে প্রবলভাবে ক্ষতির মুখে পড়া দেশগুলির মধ্যে অন্যতম ইতালি। সেই ইতালির আটলান্টার মিডফিল্ডার আন্দ্রেয়া রিনাল্ডি শুক্রবার নিজের বাড়িতে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

মস্তিস্কে ক্ষত, ১৯ বছরে না ফেরার দেশে ফুটবলার

মস্তিস্কে ক্ষত, ১৯ বছরে না ফেরার দেশে ফুটবলার

উত্তর ইতালির বাসিন্দা আন্দ্রেয়া ফুটবল নিয়ে প্র্যাকটিস করতে গিয়ে চোট পান। মস্তিস্কে ক্ষত তৈরি হয়। গুরুত্বর চোট পাওয়া অবস্থায় তাঁকে তড়িঘড়়ি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হল না।

ডাক্তারদের চেষ্টা ব্যর্থ করে প্রয়াত আন্দ্রেয়া

ডাক্তারদের চেষ্টা ব্যর্থ করে প্রয়াত আন্দ্রেয়া

হাসপাতালে চিকিৎসার চারদিনের মাথায় প্রয়াত ১৯ বছররে ফুটবলার আন্দ্রেয়া। তিন দিন ধরে মৃত্যুর সঙ্গে আন্দ্রেয়া লড়াই করেন। ডাক্তাররা অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি।

বিশ্বাস করা যাচ্ছে না বলে ফ্যানেদের টুইট

ছোটবেলাতে ফুটবলে হাতেখড়ি। মাত্র ১৩ বছর ‌বয়সে বেরগামো ক্লাবে যুক্ত হয়েছিলেন আন্দ্রেয়া। রিনাল্ডি এরপর অনুর্ধ্ব ১৭ ও ১৯ ইতালিয় সুপার কাপ জিতেছিলেন। ফুটবল মহলের অনেকেই আন্দ্রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। কিছুতেই বিশ্বাস করা যাচ্ছে না বলে ফ্যানেরা টুইট করেন।

ফুটবল ক্লাব আটলান্টার শোকবার্তা

টুইটারে আন্দ্রের ফুটবল ক্লাব আটলান্টা শোকবার্তা জানিয়ে শ্রদ্ধা জানিয়েছে। প্রতিভাবান ফুটবলারের এভাবে চলে যাওয়া সত্যিই অবিশ্বাস্য বলে টুইট করেছে ক্লাব। ক্লাবের সভাপতি লিখেছেন গোটা আটলান্টা পরিবার দারুণ একজন ফুটবলারকে হারাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+