Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আর্জেন্টিনা-জার্মানির ফিফা বিশ্বকাপ ২০১৪-র ফাইনাল নিয়ে ১০টি আকর্ষণীয় তথ্য

আর্জেন্টিনা-জার্মানির ফিফা বিশ্বকাপ ২০১৪-র ফাইনাল নিয়ে ১০টি আকর্ষণীয় তথ্য
রিও দে জেনেইরো, ১১ জুলাই : শেষ দুই ম্যাচে সেভাবে নিজের কেরামতি দেখাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওলেন মেসি। ফিফা বিশ্বকাপের ফাইনালেও সেভাবে স্বমহিমায় তিনি ফিরে আসতে পারবেন কি না তা নিয়েও বেশ সংশয় রয়েছে। আর তার কারণ মেসি 'ক্লান্ত'।

ব্রাজিলের বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে অনবদ্যভাবে জ্বলে উঠেছিলেন মেসি। গ্রুর স্তরের খেলায় ৪ গোল করেছিলেন। ৪ বার টানা ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। কিন্তু কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালে বেশ ম্লান দেখিয়েছে আর্জেন্টিনার এই নায়ককে। তবু মেসিকে নিয়ে প্রত্য়াশা বহু। জার্মানিও এবার হট ফেভারিট তবে, বাঙালি অবশ্য নয় আর্জেন্টিনা, নয় ব্রাজিল ঘেঁষা। তাই ব্রাজিল ফাইনালে না ওঠায় সিংহভাগেরই নজর এখন টিকেছে আর্জেন্টিনায়।

সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে গুঁড়িয়ে দেয় জার্মানি। অন্যদিকে পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। এ বার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে জার্মানি ও আর্জেন্টিনা।

ফাইনাল নিয়ে আকর্ষণীয় ১০টি বিষয়

  • ১.এই বিশ্বকাপে ৬ টা ম্যাচেই জয়ী হয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। জার্মানিও অপ্রতিরোধ্য। যদিও গ্রুপ স্তরে একটি ম্যাচে ড্র করেছিল জার্মানি। জার্মানির ক্লোজে ছাড়া উভয় পক্ষের সব খেলোয়াড়ই এই প্রথমবার বিশ্বকাপ ফাইনালে খেলছেন।
  • ২. এস্তাদিও দো মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই মাঠে এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনাল হচ্ছে। এর আগে ১৯৫০ সালে এই মাঠে ফাইনাল হয়েছিল। মারাকানার দর্শক আসন সংখ্যা ৭৬,৯৩৫।
  • ৩.বিশ্ব চ্যাম্পিয়নদের আর্থিক পুরস্কার মূল্য ৩.৫ কোটি ডলার এবং রানার আপ দল পাবে ২.৫ কোটি ডলার।
  • ৪. বিশ্বকাপের ফাইনালে এই নিয়ে তৃতীয়বার এই দুই দল মুখোমুখি হচ্ছে। ১৯৮৬ সালে ৩-২ গোলে জার্মানিকে হারিয়েছিল আর্জেন্টিনা। ১৯৯০ সালে তাঁর বদলা নিয়েছিল জার্মানি। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছিল।
  • ৫. জার্মানি ৩ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৫৪,১৯৭৪ এবং ১৯৯০ সালে। আর্জেন্টিনা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৭৮ এবং ১৯৮৬ সালে।
  • ৬. এই নিয়ে পঞ্চমবার ফাইনালে উঠল আর্জেন্টিনা (জয়-১৯৭৮,১৯৮৬, হার- ১৯৩০,১৯৯০)। জার্মানি অস্টমবার ফাইনালে উঠল (জয়-১৯৫৪,১৯৭৪,১৯৯০, হার-১৯৬৬,১৯৮২,১৯৮৬,২০০২)
  • ৭. আপাতত জার্মানির থেকে একধাপ এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা যেখানে ৬টি ম্যাচ জিতেছে। সেখানে জার্মানি ৫ টি জিতেছে ১ টিতে ড্র করেছে।
  • ৮.যদি রবিবারদিন ফাইনালে জার্মানি জিতে যায়, তাহলে ব্রাজিল (৫ বার বিশ্বজয়ী দল) ও ইতালির (৪ বারের বিশ্বজয়ী দল) পরেই দ্বিতীয় স্থানে চলে যাবে জার্মানি।
  • ৯.আর্জেন্টিনা ২৪ বছর পর ফের ফাইনালে উঠল। জার্মানি ১২ বছর পর। গোল্ডেন বুট জেতার লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মানির থমাস মিউলার। তাঁর গোলের সংখ্যা ৫ গোল। লিওনেল মেসি ৪ গোল দিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। কলম্বিয়ার জেমস রডরিগজ ৬ গোল দিয়ে এগিয়ে রয়েছেন দৌড়ে।
  • ১০.বিদেশী কোচ নিয়ে কোনও জাতীয় দল আজ পর্যন্ত ফিফা বিশ্বকাপ জেতেনি। এবারেও সেই রেকর্ড অব্য়াহত থাকবে। কারণ আর্জেন্টিনার কোচ অ্যালজান্দ্রো সাবেলা এবং জার্মানির কোচ জোয়াকিম নয় দুজনের কেউই বিদেশী কোচ নন।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+