Weight Loss Tips: দ্রুত ওজন কমাতে নতুন বছরে ডায়েটে প্ল্যানে যোগ করুন এগুলি
শরীর সুস্থ রাখতে গেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সকলেরই খুব দরকার। কারণ, ওজন যেমন করে কমে গেলে মানুষ অপুষ্টিতে ভোগে, ঠিক তেমনই ওজন বেড়ে গেলেও নানার সমস্যার সম্মুখীন হতে হয় সকলকের। যেমন ডায়াবেটিসের সমস্যা, হার্ট অ্যাটাকের সমস্যার মতন সমস্যা বাড়তে থাকে।
তাই শরীর সুস্থ রাখা সকলেরই খুব দরকার। নতুন বছরে আপনি যদি ওজন কমাতে চান এবং লাস্যময়ী ফিগার ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনি এই ডায়েট টিপস গুলো মানতে পারেন, দেখুন সেগুলি কী কী।
সুগার ও কোলেস্টেরলের বড় শত্রু এই পাতাগুলি, রোজ সকালে এগুলি চিবিয়ে খেয়ে দেখুন উপকার পান কিনা!

- তুলসী পাতা ও লেবুর জল খান
ওজন নিয়ন্ত্রণে রাখতে আপনি রোজ সকালবেলা সামান্য গরম জলে দুটো তিনটে তুলসী পাতা এবং লেবু মিশিয়ে সেই উষ্ণ গরম জল খেতে পারেন, তাহলে দেখবেন আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে।
- প্রোটিন সমৃদ্ধ খাবার খান
যদি আপনি ব্রেকফাস্ট রোজ প্রোটিন সমৃদ্ধ খাবার রাখেন, যেমন- মুগ ডালের ধোসা, তারপরে ওটস, পোহা ইত্যাদি রাখেন তাহলে কিন্তু আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে এবং খিদে পাবে না। ওজন খুব সহজে নিয়ন্ত্রণে থাকবে। কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।
- মেথি বীজ
ওজন নিয়ন্ত্রণে রাখতে বছরের শুরু থেকে রোজ খাদ্য তালিকায় রাখুন মেথি বীজ। মেথি বীজে প্রচুর উপকারিতা রয়েছে। যেমন- এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, খনিজ, ফাইবারের মতন গুন থাকে। এগুলি খেলে আপনার শুধু যে ওজন নিয়ন্ত্রণে থাকে তা নয়, পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। সেই সঙ্গে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। এমনকি ভালো থাকবে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিন্তু অনেকটাই কমবে।
- শাকসবজি
রোজকার ব্রেকফাস্টে রাখুন সবুজ শাকসবজি, ব্রকলি। শীতের মরসুমে ব্রকলি খেতে একদমই ভুলবেন না, কারণ এগুলি আপনার শরীরের জন্য অত্যন্ত ভালো।
- গরম জল
ঘুম থেকে উঠেই সকালবেলা উষ্ণ গরম জল এক গ্লাস খাওয়ার চেষ্টা করুন। এটি খেলে সারাদিন আপনার হজমের কোনও সমস্যা হবে না। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। গ্যাস অম্বলের সমস্যা কমবে। বমি ভাব থাকলে তা কেটে যাবে। এমনকি ওজনও নিয়ন্ত্রণে থাকবে আপনার।
- বাদাম
যারা ওজন কমাতে চাইছেন চর্বি ও প্রোটিন জাতীয় খাবার বাদ দিয়েও কিন্তু বাদাম খেতে পারেন। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এটি চর্বির পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।












Click it and Unblock the Notifications