২৭ জুলাইয়ের চন্দ্রগ্রহণ এদেশের আকাশে কখন দেখা যাবে! দেখে নিন কিছু বিশেষ তথ্য
শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে শুক্রবার ২৭ জুলাই। এই বিশেষ দিলের বিরল মহাজাগতিক দৃশ্যের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। এই ঘটনা ঘিরে রয়েছে বহু কৌতূহল।
শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে শুক্রবার ২৭ জুলাই। এই বিশেষ দিলের বিরল মহাজাগতিক দৃশ্যের অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। এই ঘটনা ঘিরে রয়েছে বহু কৌতূহল। একনজরে দেখে নেওয়া যাক ২৭ জুলাইয়ের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘিরে কিছু আকর্ষণীয় তথ্য।

ভারতের আকাশে কখন দেখা যাবে এই গ্রহণ?
শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণটি দেখা যাবে ২৭ জুলাই। এদেশের আকাশে ওই দিন রাত ১১:৪৪ থেকেই এই বিরল দৃশ্য দেখা যাবে। পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে রাত ১ টা নাগাদ। অর্থাৎ ততক্ষণে ঘড়ির কাঁটার হিসাবে ২৮ জুলাই পড়ে যাবে।

ভারতের কোন কোন শহর থেকে ভালো দেখা যাবে?
ভারতের বেঙ্গালুরু, পুনে, মুম্বই, দিল্লি ইত্যাদি শহর থেকে স্পষ্ট দেখা যাবে এই গ্রহণ। এই গ্রহণের বিরল দৃশ্য অর্থাৎ লাল চাঁদকে স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে দেশের এই শহরগুলি থেকে।

আর কোন কোন দেশে দেখা যাবে এই গ্রহণ?
অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড, আফ্রিকা থেকে এই গ্রহণ খুবই স্পষ্টভাবে দেখা যাবে। উত্তর আমেরিকার কিছু অংশে এই গ্রহণ খানিকটা ভালোভাবে দেখা যাবে। অব্যদিকে মধ্যপ্রাচ্যের কিছু ইংশ যেমন দুবাইয়ে দেখা যাবে এই বিরল দৃশ্য। ইওরোপের পূর্ব দিকে এই দৃশ্য দেখা যাবে।

চন্দ্রগ্রহণ ও কুসংস্কার
চন্দ্রগ্রহণকে ঘিরে কথিত বহু কাহিনি যেমন রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে,তেমনই রয়েছে বেশ কিছু কুসংস্কার। অনেকেই মনে করেন এদিন রাতে চাঁদ ঢেকে যাওয়ার ফলে খুবই অশুভ গ্রহণের সময়টি। পাশাপাশি চাঁদের রঙ রক্তবর্ণ হওয়াতে তা আরও বেশি উস্কে দিচ্ছে বিভিন্ন কুসংস্কারকে।












Click it and Unblock the Notifications