সরস্বতী পুজোয় ব্যস্ততা! ছোট পর্দার অভিনেত্রী জানিয়েছেন নিজের কথা

শনিবার ও রবিবার সরস্বতী পুজো। ফলে ব্যস্ত সাধারণ মানুষ থেকে ছোট পর্দার অভিনেত্রী, সবাই। হাজারও ব্যস্ততার মাঝেও বাগদেবীর বন্দনায় মগ্ন তাঁরা।

শনিবার ও রবিবার সরস্বতী পুজো। ফলে ব্যস্ত সাধারণ মানুষ থেকে ছোট পর্দার অভিনেত্রী, সবাই। হাজারও ব্যস্ততার মাঝেও বাগদেবীর বন্দনায় মগ্ন তাঁরা। ছোটবেলা থেকে এখনও পর্যন্ত সরস্বতী পুজোর দিনটা বাড়িতেই কাটান ছোট পর্দার অভিনেত্রী প্রমিতা। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিজের কথা।

সরস্বতী পুজোয় ব্যস্ততা! ছোট পর্দার অভিনেত্রী জানিয়েছেন নিজের কথা

শনিবার বাগদেবীর আরাধনায় মেতেছেন ছোটপর্দার অভিনেত্রী প্রমিতা। মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে পুজোর আয়োজন করেছেন। সংবাদ মাধ্যমকে জানালেন, সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইনস ডে হলেও, সেটা তার জন্য প্রযোজ্য নয়। দিনটিকে সবস্বতী পুজো হিসেবেই সেলিব্রেট করেছেন তিনি। এই দিনটিতে হলদে কিংবা সাদা শাড়ি পরেছেন ছোট থেকেই। প্রমিতা জানিয়েছেন, তাঁর মা ছোট বেলায় একাধিক শাড়ি কিনতেন তাঁর জন্য। আর প্রমিতাও দেখে নিতেন কোনটা তাঁকে ভাল লাগছে।

প্রমিতা জানিয়েছেন, খ্রিস্টান স্কুল হওয়ায়, স্কুলে পুজো হত না। তবে বাড়ির পুজোর পাশাপাশি পাড়ার পুজোয় অংশ নিয়েছেন তিনি। তাঁদের ছোটর সময়ে ভ্যালেন্টানস ডে
ব্যাপারটা অতটা ছিল না বলেই জানিয়েছেন প্রমিতা।

বাড়ি পুজোর আয়োজন করেন প্রমিতার মা। তাঁকে সাহায্য করেন তিনি। বছরের পর বছর ধরে বাড়িতে পুজো চলে আসায়, তিনিও মায়ের থেকেই আদব কায়দা শিখে নিয়েছেন বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রমিতা। সরস্বতী পুজো থেকেই পুজো শুরু বলে মনে করেন প্রমিতা। দেখতে দেখতে দুর্গাপুজোও চলে আসবে। ছোট বেলায় যেমন সরস্বতী পুজোর দিনে পড়াশোনা বন্ধ থাকত সেইরকমই এই সময়ে পুজোর দিন বন্ধ থাকে শুটিং-এর কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+