আপনার নির্মেদ শরীর তৈরির রাস্তা শুরু হতে পারে এই শীতেই, জানতে পড়ুন
মেদমুক্ত শরীর কে না চায়, আপনিও নিশ্চয় তার থেকে ব্যতিক্রম নন। এই শীতে কিন্তু আপনার হাতে মেদ কাটার অস্ত্র থাকবে।
শরীরের মেদ নিয়ে অনেক চিন্তা করছেন কীভাবে কমাবেন সবসময়েই চিন্তা করেন। জানেন তো এটা একটা মনের বিষয়।
আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হয় জানেন তো।

নির্মেদ শরীর তৈরির স্বপ্ন
আলাদিনের জিন বা ভুতের রাজা-র বর কোনটাই আপনার কাছে নেই। ফলে একদিনেই আপনি মিরাক্যাল ঘটিয়ে ফেলবেন তা হওয়া সম্ভব নয়। সুন্দর শরীর তৈরি করতে নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম ও নিয়ন্ত্রিত খাদ্যাভাস ছাড়াও বড় অংশ পরিমিত মাত্রায় ঘুমের। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে জরুরি জিনিস হল বেশ কিছু ফল আপনার ডায়েট চার্টে থাকা।

বিভিন্ন ফল বিভিন্ন প্রভাব
বিভিন্ন ফলের বিভিন্ন রকম প্রভাব রয়েছে। কিছু ফল রয়েছে, যেগুলি দুরন্ত ফ্যাট বার্ন করতে সাহাষ্য করে। যাতে ভর্তি রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। অন্যদিকে কিছু ফল আছে যেগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি, কিন্তু যা ওজন বাড়াতে সাহায্য করে।

ইভের যা দিয়েছিল আদমকে
ছোট থেকেই এই প্রবাদ বাক্য শুনে বড় হয়েছেন 'অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে '- অর্থাৎ প্রত্যেকদিন একটা আপেল চিকিৎসকদের দূরে রাখে। কিন্তু শুধু আপেল এই কাজেই লাগে না। বরং সমীক্ষায় দেখা গেছে ওজন হ্রাস করার খাবারের মধ্যে আপেলের জুরি মেলা ভার। দিনে তিনটে অবধি আপেল খেতে পারেন। খিদে পেলে আপেল খান। আপেলে রয়েছে ফাইবার ও নিউট্রিয়েন্ট যা আপনার ওয়েস্টলাইন কমাতে সাহায্য করে। পাশাপাশি যেহেতু আপেলে ক্যালোরি ও গ্লিসেমিক ইনডেক্স কম তাই সুগারের মাত্রাও নিয়ন্ত্রিত থাকে।

আঙুর ফল টক
আরে না ভাববেন সেই পুরোন ছোটবেলার গল্প বলতে বসেছি। আঙুর ফল কেমন জানা নেই গ্রেপ ফ্রুট মোটেও টক নয়। এই শীতে রোজ গ্রেপ ফ্রুট খেতে শুরু করুন।এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। সমীক্ষা বলছে আঙুরে নারিংজিন বলে একটা জিনিস থাকে যার ফলে রক্তে সুগারের মাত্রা কম হয়। আর যা আখেরে ফ্যাট বার্নিংয়ে সাহায্য করে।

সুন্দরী কমলা
ভিটামিন সি ভর্তি থাকে কমলা লেবুতে। এটি ওজন কমানোর মোক্ষম ওষুধ। প্রাকৃতিক ভাবে বডি ফ্যাটের সঙ্গে লড়াই করার দারুণ হাতিয়ার এই কমলা লেবু। এতে প্রচুর পরিমাণ ফাইবারের সঙ্গে থাকে প্রচুর পরিমাণে জল। একটা বড় কমলা লেবুতে মাত্র ৮৬ ক্যালোরি থাকে। তাই দার্জিলিং , নাগপুর ভেদাভেদে না গিয়ে এই শীতে চুটিয়ে কমলা লেবু খান।












Click it and Unblock the Notifications