হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার্স, আপনি আপডেট তো
নতুন কয়েকটি বৈশিষ্ট্য হোয়াটসঅ্যাপে যোগ হতে চলেছে। সেগুলি নিয়ে জেনে নিয়ে আপডেট হোন।
হোয়াটসঅ্যাপের সারা বিশ্বে ইউজারের সংখ্যা একশো কোটির বেশি। এবং দিন দিন সেই সংখ্যাটা হুহু করে বাড়ছে। সকলের হাতেই ধীরে ধীরে স্মার্টফোন আসছে। ফলে আট থেকে আশি, বয়স্ক থেকে কচি, বিত্তবান থেকে দরিদ্র, সকলেই প্রযুক্তিকে ব্যবহার করতে শিখেছেন। হোয়াটসঅ্যাপ যেহেতু বহুল প্রচলিত ও জনপ্রিয় স্যোশাল মেসেজিং অ্যাপ, তাই নিত্যদিন এটি আপগ্রেড হতে থাকে। নতুন কয়েকটি বৈশিষ্ট্য হোয়াটসঅ্যাপে যোগ হতে চলেছে। সেগুলি নিয়ে জেনে নেওয়া যাক।[আরও পড়ুন:হোয়াটস অ্যাপ-এ এমন মেসেজ রাখার আগে সাবধান, দেশদ্রোহিতার অভিযোগে হতে পারেন গ্রেফতার ,পড়ুন এই কাহিনি]

ইউটিউব ভিডিও
ইউটিউব ইন্টিগ্রেশন হয়েছে হোয়াটসঅ্যাপে। আইওএস বিটা ভার্সানে তা সংযোজিত হয়েছে। এর ফলে হোয়াটসঅ্যাপে থেকেও ইউটিউব ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারী।

আর্থিক লেনদেন
ইউপিআই বা ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস হোয়াটসঅ্যাপে যোগ হতে চলেছে। ইউপিআইকে হোয়াটসঅ্যাপে যোগ করানো নিয়ে সরকারের সঙ্গে কথা চলছে। এটি যোগ হলে নির্ঝঞ্ঝাটে আর্থিক লেনদেন সম্পন্ন করা যাবে।

ডিজিটাল সিগনেচার
ইলেকট্রনিক উপায় ব্যবহার করে লই করা সম্ভব হবে। ডিজিটাল সিগনেচার চলে এলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কোনও ডকুমেন্ট ডিজিটাল সিগনেচার করে খুলে ফেলা যাবে।

মেসেজ রিকল
২০১৬ সালের ডিসেম্বরে এই বৈশিষ্ট্য পরীক্ষা করা হয়েছিল আইওএসের বিটা ভার্সনে। যদিও তা পরে সর্বসাধারণের ব্যবহারের জন্য আসেনি। এই বৈশিষ্ট্য এলে পাঠানো মেসেজও পরে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।

লাইভ লোকেশন শেয়ারিং
এই বৈশিষ্ট্যও পরীক্ষা করা হয়েছিল আইওএসের বিটা ভার্সনে। তবে তা দিনের আলো দেখেনি। এই প্রযুক্তি যুক্ত হলে ১-২ ৫ ও অনির্দিষ্টকালের জন্য লাইভ লোকেশন শেয়ারিং করা সম্ভব হবে।

নম্বর বদলালে নোটিফিকেশন
উইন্ডোজ ফোনে হোয়াটসঅ্যাপের নম্বর বদলালে লিস্টে থাকা প্রত্যেকের কাছে নোটিফিকেশন চলে যাবে বলে জানা গিয়েছিল। তবে এই বৈশিষ্ট্যও এখনও চালু হয়নি। তবে আশা করা হচ্ছে এগুলি সবই ধীরে ধীরে হোয়াটসঅ্যাপে যুক্ত হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications