ফলুকনামায় রয়্যাল ডিনারে কোন শাহী আয়োজন থাকছে ইভাঙ্কার জন্য

তাজ ফলুকনুমা প্যালেসে তাঁর জন্য ডিনারে রয়্যাল খাবার অপেক্ষা করে থাকবে। সেই নৈশভোজের আয়োজক খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এককথায় বলা যায় একেবারে রাজকীয় আয়োজন অপেক্ষা করে থাকছে ইভাঙ্কার জন্য।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের এটাই প্রথম ভারত সফর। হায়দরাবাদে গ্লোবাল আন্তঃপ্রেনিয়র সামিটের এতবড় আন্তর্জাতিক মঞ্চে তিনি প্রধান অতিথি হিসাবে মঞ্চ মাতাবেন। ইভাঙ্কা সারাদিন অনুষ্ঠানের নানা খুঁটিনাটিতে ব্যস্ত থাকলেও রাতে তাজ ফলুকনুমা প্যালেসে তাঁর জন্য ডিনারে রয়্যাল খাবার অপেক্ষা করে থাকবে। সেই নৈশভোজের আয়োজক খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এককথায় বলা যায় একেবারে রাজকীয় আয়োজন অপেক্ষা করে থাকছে ইভাঙ্কার জন্য। ঠিক কী আয়োজন হয়েছে একবার জেনে নেওয়া যাক।

বিশাল ডাইনিং হল

বিশাল ডাইনিং হল

তাজ ফলুকনুমায় রয়্যাল ডিনারের ডাইনিং হলে একসঙ্গে ১০১ জন অতিথি বসে খেতে পারবেন। বিশাল ডাইনিং হলে এতজনকে একসঙ্গে বসানোর ডাইনিং টেবল রয়েছে। পুরো হলটাই কাঠের কাজ করা। বাকী যত আসবাব রয়েছে অথচ টেবলে রাখা থালা, গেলাস থেকে শুরু করে চামচ, ফুলদানি, সবকিছুইতেই রয়েছে রাজকীয় ছোঁয়াচ।

পাঁচ কোর্সের মেনু

পাঁচ কোর্সের মেনু

নৈশভোজের মেনুতে থাকছে পাঁচ কোর্সের মেনু। যার মধ্যে থাকছে হায়দরাবাদী ছোঁয়া। তবে সবটাই করা হয়েছে ইভাঙ্কা ট্রাম্পের ডায়েটের কথা মাথায় রেখে। শেফ সজেশ নায়ারের নেতৃত্বে রন্ধন বিশেষজ্ঞদের একটি বিশেষ দল রান্নার দায়িত্বে রয়েছে। খাবারে থাকবে চন্দন, কেসরের সংমিশ্রণে তৈরি অভূতপূর্ব স্বাদ যা ভারতীয় সংষ্কৃতিকে মাথায় রেখেই বানানো হয়েছে।

লোভনীয় খাবার

লোভনীয় খাবার

ইভাঙ্কা ট্রাম্পের জন্য হাজারো আয়োজনের মধ্যে থাকছে দহি কে কাবাব, কুরবানি কে মালাই কোফতা, গোস্ত শিকামপুরী কাবাব, মুর্গ পিস্তা কা সালান, সীতাফল কুলফির মতো জনপ্রিয় খাবার। মোট পাঁচটি কোর্স হল আঘাজ (স্যুপ), মেজবান (অ্যাপেটাইজার), ওয়াকফা (সরবত), মশগুল দস্তরখান (মেন কোর্স) ও জওক ই শাহী (ডেজার্ট)।

সবচেয়ে বড় ডাইনিং হল

সবচেয়ে বড় ডাইনিং হল

১৮৯৩ সালে হায়দরাবাদের ফলুকনুমা প্রাসাদের প্রধানমন্ত্রী নবাব বিকর-উল-উরমা বিশ্বের সবচেয়ে বড় এই ডাইনিং হলটি বানান। বেশ কয়েকবছর আগে তাজ হোটেল গ্রুপ এই প্রাসাদটি লিজে নিয়ে এখানে ব্যবসা শুরু করে।

ফলুকনুমা প্রসাদের ঐতিহ্য

ফলুকনুমা প্রসাদের ঐতিহ্য

ফলুকনুমা মানে উর্দুতে আকাশ সদৃশ অথবা আকাশের আয়না। পাইগাহ পরিবারের সম্পত্তি ছিল এই ফলুকনুমা প্রাসাদ। পরে হায়দরাবাদের ষষ্ঠ নিজাম মীর মেহবুব আলি খান তা কিনে নেন। তুদোর ও ইতালীয় স্থাপত্যের আদলে প্রাসাদটি গড়ে উঠেছে। মোট ৩২ একর জমিতে তৈরি এই প্রাসাদ ভূপৃষ্ঠ থেকে ২ হাজার ফুট উঁচুতে অবস্থিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+