কেন পালন করা হয় আন্তর্জাতিক যুব দিবস, জানুন ইতিহাস, থিম, তাৎপর্য সম্পর্কে
প্রতিটি দেশের যুব সম্প্রদায় সম্পদের থেকে কম নয়। কারণ তাঁরা দেশকে উন্নতির দিকে নিয়ে যায়। তাই তাঁদের সম্মানের জন্য প্রতিবছর একটি দিন পালিত হয়। তা হল আন্তর্জাতিক যুব দিবস (International Youth Day)।
যা প্রতিবছর বিশ্বজুড়ে ১২ অগাস্ট পালিত হয়। তবে কেন দিনটি পালিত হয়, কবে থেকেই এই বিশেষ দিনটি পালিত হয়ে আসছে, জানেন আপনি। এই দিনের ইতিহাস, গুরুত্ব সম্পর্কে আপনার কি জানা, চলতি বছরের থিমই বা কি? জানুন।

- ইতিহাস
আন্তর্জাতিক যুব দিবস কিন্তু আজ থেকে পালন করা হচ্ছে না। ২০০০ সাল থেকে পালিত হয়ে আসছে এই বিশেষ দিনটি। তবে এই বিশেষ দিনটি জাতিসংঘের সাধারণ পরিষদের সুপারিশের পরে ১৯৯৯ সালে প্রথম বারের মতো পালিত হয়েছিল। ১৯৯১ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব যুব ফোরাম থেকে এদিনের সূচনা হয়েছিল।
তবে এই দিনটি পালনের পিছনে একটি বড় উদ্দেশ্যও আছে, তা হল যুব সমাজ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে পারে। কাজের প্রতি তাঁদের যেন ফোকাস আরও বাড়ে, সেদিকে বিশেষ ভাবে লক্ষ্য রাখা, প্রতিবছর আন্তর্জাতিক যুব দিবস একটি থিমের দ্বারা পালিত হয়।
- থিম
চলতি বছরও একটি বিশেষ থিম রাখা হয়েছে। ক্লিক থেকে অগ্রগতির দিকে: 'উন্নয়নের জন্য যুব ডিজিটাল পথ’। যুব সম্প্রদায়ই উন্নতির পথ ।( 'From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development').
- তাৎপর্য
আন্তর্জাতিক যুব দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে। যুব সম্প্রদায়কে একত্রিত করা। সামাজিক থেকে অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই দিনটি পালন করার আরেকটি কারণ হল, ছাত্রদের আরও শিক্ষিত করে তোলা, বিশ্বব্যাপী নানান সমস্যাগুলিকে মোকাবিলা করার জন্য এই দিন পালন করা হয়।
- আয়োজন
এই বিশেষ দিনে বিশ্বের নানান স্থানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনেক দেশেই এই দিনটিতে সেমিনার, কনসার্ট, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অংশ নেয় দেশের যুব সমাজ।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications