আরবিআই গ্রেড বি পরীক্ষায় পাস করবেন কী করে? সিলেবাস, রেফারেন্স বই, পরীক্ষার ধরন !

আরবিআই গ্রেড বি পরীক্ষা : কী পড়বেন

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং একইসঙ্গে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম। আরবিআই গ্রেড বি পরীক্ষার মাধ্যমে লক্ষ লক্ষ প্রার্থী এই সম্মানীয় প্রতিষ্ঠানে ঢোকার চেষ্টা করে। এবছর ২১ ও ২২ নভেম্বর এই আরবিআই গ্রেড বি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যারা আবেদন করেন এই পরীক্ষার জন্য তাদের সবাই নয়, বরং সেরা কিছু প্রার্থীই এই পরীক্ষার মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে। যারা এই পরীক্ষার বিষয়ে ওয়াকিবহাল নন তারা বুঝে উঠতে পারেন না ঠিক কী দিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন।

এক্ষেত্রে সবার আগে পরীক্ষার সিলেবাসটা ভাল করে জেনে নেওয়া উচিত। প্রস্তুতির জন্য রেফারেন্স বইয়েরও প্রয়োজন। কিন্তু কোন বই দেখবেন, কী পড়বেন তা সবার আগে ভালভাবে জানা প্রয়োজন। তাহলেই বিষয়টি নিয়ে আপনার শক্তি, দুর্বলতা সব ভাল ভাবে বোঝা যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবেন।

কোন বিষয়ে কোন রেফারেন্স বইয়ের সাহায্য নেবেন দেখে নিন নিচে।

আরবিআই গ্রেড বি - প্রথম দফা

১. সাধারণ সচেতনতা

এই বিভাগে ৮০টি প্রশ্ন থাকে।

প্রস্তাবিত বই

  • এনসিইআরটি ইকোনমিক্স (NCERT economics)
  • সিএসটি/ প্রতিযোগিতা দর্পন/ ক্রনিক্যাল
  • সংবাদপত্র : ইকোনমিক টাইমস / দ্য হিন্দু

২. রিজনিং বা যুক্তি

এই বিভাগে সবচেয়ে বেশি সময় লাগে। এর ফলে এখানেই এত সময় লেগে যায় যে অন্য বিভাগে সময় পাওয়া যায় না। তাই এই বিভাগের ক্ষেত্রে দ্রুত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।

প্রস্তাবিত বই

  • ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং - আর এস আগরওয়াল
  • ব্যাঙ্ক পোস্ট অফিসের আগের বছরের প্রশ্নপত্র

৩. ইংরাজি ভাষা

এই পরীক্ষার মৌখির বিভাগটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ পরীক্ষার্থীর কাছে এই বিভাগটিই সবচেয়ে কঠিন। এই বিভাগে ৩০টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।

প্রস্তাবিত বই

  • ইংরাজি নিয়ে এনসিইআরটি বই
  • সংবাদপত্র

গণিত / পরিমাণসংক্রান্ত বুদ্ধিমত্তা

এই বিভাগেও ৩০টি প্রশ্ন থাকে

প্রস্তাবিত বই

  • আর এস আগরওাল
  • অরুণ আগরওয়াল

আরবিআই গ্রেড বি - দ্বিতীয় দফা

প্রথম পত্র - অর্থনীতি এবং সামাজিক বিষয়বস্তু

বই
১. ভারতীয় অর্থনীতি : উমা কপিলা (সমগ্র রয়েছে) (Indian Economy: Uma Kapila.(Series of Books))
২. ভারতীয় অর্থনীতি : মিশ্র পুরী (সর্বশেষ সংকলন ) (Indian Economy: Mishra Puri.(Latest Edition))
৩. গ্রোথ অ্যান্ড ডেভলপমেন্ট : দেবরাজ রায়
৪. সোসিওলজি : সিএন শঙ্কর রাও

সংবাদপত্র
১. ইকোনমিক টাইমস
২.হিন্দু
৩. বিজনেস স্ট্যান্ডার্ড

পত্রিকা
১.ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি
২. সাউদার্ন ইকোনমিস্ট
৩.যোজনা
৪. বিজনেস ইন্ডিয়া
৫. আরবিআই বুলেটিন

রিপোর্ট
১. ওয়ার্ল্ড ডেভলপমেন্ট রিপোর্ট
২. ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া

দ্বিতীয় পত্র - ইংরাজি (লেখার দক্ষতা) : বর্ণনামূলক পত্র

তৃতীয় পত্র - অর্থ এবং ব্যবস্থাপনা/ অর্থনীতি/ পরিসংখ্যান : তিনটির মধ্যে যে কোনও একটি

ক. অর্থ এবং ব্যবস্থাপনা

প্রস্তাবিত বই
১. অ্যান ইন্ট্রোডাকসন টু ইকোনমিক্স - এ ডব্লু স্টোনিয়র অ্যান্ড ডিসি হগ (An introduction to Economics - A W Stonier and D C Hauge)
২. মনিটরি থিওরি অ্যান্ড পাবলিক পলিসি - কেনেথ কুরিহারা (Monetary Theory and Public Policy - Kenneth Kurihara)
৩. ভারতীয় অর্থনীতি : মিশ্র পুরী (সর্বশেষ সংকলন (Indian Economy: Mishra Puri.)
৪. ভারতীয় অর্থনীতি : আর দত্ত এবং কেপিএম সুন্দরম (Indian Economy: R. Dutt and KPM Sundaram)

খ. অর্থনীতি
প্রস্তাবিত বই

১. মাইক্রোইকোনমিক্স, স্টুডেন্ট ভ্যালু এডিশন (৮ এডিশন) রবার্ট পিন্ডিয়াক, ডানিয়াল রবিনফিল্ড (Microeconomics, Student Value Edition (8th edition) by Robert Pindyck, Daniel Rubinfeld)
২. ইন্টারমিডিয়েট মাইক্রোইকোনমিক্স : অ্যা মডার্ন অ্যাপ্রোচ (৮ এডিশন): হ্যাল আর ভ্যারিয়ান
৩. মাইক্রোইকোনমিক্স : রুডিগার ডর্নবুশ, স্ট্যানলি ফিশার, রিচার্ড স্টারস
৪. মাইক্রোইকোনমিকস : গ্রগারি ম্যানকিউ (৭ এডিশন)
৫. ইন্টারন্যাশনাল ইকনমিক্স (২০১৩) : ডমিমিক স্যালভেটর
৬. ইন্টারন্যাশনাল ইকনমিক্স (২০১১) : পল ক্রুগম্যান অ্য়ান্ড মরিক্স অব্সটফিল্ড

গ. পরিসংখ্যান/ স্ট্যাটিসটিক

প্রস্তাবিত বই
১.আটকিনসন কে ই (১৯৮৯) : অ্যান ইন্ট্রোডাকশন টু নিউম্যারিক্যাল অ্যানালিসিস, উইলি
২. ভট, বি আর (২০০৭) : বিআর (২০০৭): মডার্ন প্রবাবিলিটি থিওরি, নিউ এজ ইন্টারন্যাশনাল
৩. কখরান, উইলিয়াম জি (১৯৭৭) : স্যাম্পলিং টেকনিকস, জন উইলি অ্যান্ড সনস, নিউ ইয়র্ক
৪. দাস, এম এন অ্যান্ড এন সি গিরি (১৯৮৬) : ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ এক্সপেরিমেন্টস, উইলি ইন্টার্ন লিমিটেড
৫. ড্রেপার, এন আর অ্যান্ড এইচ স্মিথ (১৯৯৮) : অ্যাপ্লায়েড রিগ্রেশন অ্যানালিসিস, জন উইলি অ্যান্ড সনস
৬. গুন, এএম, এম কে গুপ্তা অ্য়ান্ড বি দাসগুপ্ত (২০০১) : ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিসটিকস (ভলিউম ২), ওয়ার্ড প্রেস, কলকাতা
৭. গিবনস, জে ডি অ্য়ান্ড এস চক্রবর্তী (২০০৭) : নন প্যারামেটিক স্ট্যাটিসটিক্যাল ইনফারেন্স, চ্যাপম্যান অ্যান্ড হল।
৮. গুপ্তা, এস সি অ্যান্ড ভি কে কাপুর (২০০৭) : ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিকস, সুলতান চাঁদ অ্যান্ড সনস।

প্রতিবেদনটি লিখেছেন সমহিতা আত্রে, www.mocbank.com এর শিক্ষা বিষয়ক উপদেষ্টা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+