(ছবি) হ্যাপি বার্থ ডে : ৪৪-এ পা 'দাদা'-র... টুইটারে শুভেচ্ছার বন্যা

কলকাতা, ৮ জুলাই : সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যিনি ভারতীয় ক্রিকেটের চিত্রটায় আমুল পরিবর্তন এনেছিলেন। ভারতের অন্যতম সফল অধিনায়ক, বাংলার গর্ব, মহারাজের ৪৪ তম জন্মদিনে আজ ফের স্মৃতিমেদুর ভক্তরা। টুইটারে অভনন্দনের বন্যা।

খেলার মাঠ হোক, বা কমেন্ট্রি বক্স কিংবা দাদগিরি-র সঞ্চালকের ভূমিকায় সবার মন জয় করে নিয়েছেন সৌরভ।

হ্য়াপি বার্থ ডে : ৪৪-এ পা 'দাদা'-র... টুইটারে শুভেচ্ছার বন্যা

দুৃ'দশক আগে ভারতীয় ক্রিকেট দল নিজের দেশের মাটিতে একেবারে বাঘের মতো খেলত। কিন্তু বিদেশের মাটিতে দ্রুত বোলিং, বাউন্সি পিচে একেবারে মিউ মিউ করতে শুরু করে দিত। এক খেলোয়াড় এসে ভারতের ভাগ্য বদলের চেষ্টা করে। এবং সফলও হয়। তিনি হলেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়। [সৌরভের অবিস্মরণীয় রেকর্ড লিস্ট]

আভিজাত্য এবং আক্রমণাত্মক মনোভাবের ককটেল হলেন সৌরভ। ভারতীয় ক্রিকেটার ভাবধারা যেভাবে তিনি বদলে দিয়েছেন তা ইতিহাসে লেখা থাকবে। ভারতীয় দলের "দেশে বাঘ, বিদেশে ভেড়া"-র তকমা মুছে দিয়েছেন একা হাতে। কে ভুলতে পারবে লডসের মাঠে জামা ওড়ানোর সেই দৃশ্য।

দাদার জন্মদিনের তাই একরাশ ভালবাসা উপচে পড়ল টুইটারে। আসুন একঝলকে দেখে নেওয়া যাক , কী প্রতিক্রিয়া টুইটারে।

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+