বর্তমান যুগেও ‘আধুনিক দাসত্বের’ শিকার প্রায় ২.৯ কোটি মহিলা, বলছে রিপোর্ট
ইতিহাসের বইয়ে পড়া প্রাচীনকাল বা মধ্যযুগের দাস প্রথার কথা আমাদের সকলেরই কম-বেশি জানা। একইসাথে দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও এই প্রথা দীর্ঘদিন বিরাজ করত। মূলত সামাজিকভাবে অসহায়, দুঃস্থ নারী ও শিশুরাই সবথেকে বেশি শিকার হয়েছে এই দাসপ্রথার। আজকের যুগে গরুর ছাগলের মতো সেই সময় বিভিন্ন প্রয়োজন কেনা হত মানুষদের। কিন্তু বর্তমান যুগে এই দাসপ্রথার কথা ভাবলেই কেমন যেন গা শিউরে ওঠে। অলীক স্বপ্ন হলেও সদ্য প্রকাশিত একটি রিপোর্ট দেখা যাচ্ছে বর্তমান সময়ে আধুনিক দাসত্বের শিকার হয়েছেন প্রায় ২.৯ কোটি মহিলা।

শ্রমিক, বলপূর্বক বিবাহ, চাকর, বন্ডেড লেবার, যৌন কর্মী হিসাবেই এর মধ্যে বেশিরভাগ মহিলাকে ব্যবহার করা হচ্ছে একাধিক দেশে। শুক্রবার এই প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি নতুন আশঙ্কার কথা শোনান 'ওয়াক ফ্রি অ্যান্টি স্লেভারি অর্গানাইজেশনের’ সহ প্রতিষ্ঠাতা গ্রেস ফরেস্ট। তাঁর তথ্যানুযায়ী বর্তমানে গোটা পৃথিবীতে প্রতি ১৩০ জন মহিলার মধ্যে ১ জনই আধুনিক দাসত্বের শিকার। যা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার থেকেও অনেকাংশে বেশি।
গ্রেস ফরেস্টের কথা শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে পৃথিবীর ইতিহাসে যেকোনও সময়ের তুলনায় বর্তমান যুগেই সবথেকে বেশি মেয়ে ও নারীরা আধুনিক দাসত্বের শিকার হয়েছেন। রাষ্ট্রপুঞ্জ অধীনস্থ আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং অভিবাসনের জন্য আন্তর্জাতিক সংস্থার সম্মিলিত তথ্য সংগ্রহ করেই বর্তমান পরিসংখ্যান তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। ওই রিপোর্টেই দেখা যাচ্ছে গোটা দেশে বলপূর্বক যৌন নিপীড়নের ক্ষেত্রে ৯৯ শতাংশই মহিলা। একইসাথে বলপূর্বক বিবাহের সামগ্রিক পরিসংখ্যানের ক্ষেত্রেও ৮৪ শতাংশই মহিলা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications