Conjunctivitis (Joy Bangla): চোখ লাল, কালো চশমা! জানেন কনজাংটিভাইটিসকে কেন জয় বাংলা বলা হয়?
Conjunctivitis (Joy Bangla): ঘরে ঘরে চোখ লাল, চোখে কালো চশমা! যা থামার লক্ষ্মণ নেই। বর্ষার মরশুমে 'জয় বাংলার' অর্থাৎ কনজাংটিভাইটিসের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের অন্যান্য রাজ্যেও ইতিমধ্যে চোখের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে।
এই বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন চিকিৎসকরা। কিন্তু জানেন কি কেন কনজাংটিভাইটিসকে 'জয় বাংলা' ( Conjunctivitis (Joy Bangla) বলা হয়? এর সঙ্গে কি রাজনীতির কোনও যোগ রয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার মুখে জয় বাংলা স্লোগান শোনা যায়।

যদিও বিরোধীরা এই স্লোগানকে বাংলাদেশের স্লোগান বলে দাবি করেন। এর সঙ্গে চোখের সংক্রমণের মিল কোথায়? মিল আছে। তথ্য বলছে মিল আছে। বিশেষ করে ৭১ এর মুক্তিযুদ্ধের সময়ের সঙ্গে এই সংক্রমণের যোগ রয়েছে।
Conjunctivitis (Joy Bangla): ১৯৭১ সালে এই রোগটি ছড়িয়ে পড়ে
তথ্য অনুযায়ী, সেই সময় কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক ভাবে সংক্রমণ ধরা পড়ে চোখের। বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বহু শরণার্থী, মুক্তিযোদ্ধারা বাংলায় চলে আসেন মুক্তিযুদ্ধের সময়। বিশেষ করে তাদের মধ্যে এই রোগ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। মূলত শরনার্থী শিবিরগুলি থেকেই এই রোগটি মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছিল বলে মনে করা হয়।
অন্যদিকে ব্রিটিশ এক জার্নালের প্রকাশিত খবর অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়াতে ১৯৭১ সালে এই রোগটি ছড়িয়ে পড়ে। সেই বছরই উত্তরপ্রদেশে এই চোখের এই সংক্রমণ ভয়ঙ্কর আকার নেয়। এমনকি কনজাংটিভাইটিসকে মহামারী হিসাবে ঘোষণা করা হয়।
Conjunctivitis (Joy Bangla): লেখক দিলীপ চক্রবর্তী জয় বাংলা নিয়ে যা বলছেন
অন্যদিকে সাংবাদিক তথা 'একাত্তরের রাতদিন' বইয়ের লেখক দিলীপ চক্রবর্তী জানান, সেই সময় কনজাংটিভাইটিস ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছিল। এমনকি তাঁর বইতেও এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। তবে দিলীপবাবুর কথায়, শরনার্থীরা একেবারেই এই রোগকে গুরুত্ব দিয়ে দেখেনি। যার ফলে ভয়ঙ্কর আকার নিয়েছিল। কিন্তু জয় বাংলা নাম দেওয়ার কারণ হিসাবে লেখকের দাবি, শরণার্থীদের কিছুটা তাচ্ছিল্য করার জন্য একটা রোগের নামকে 'জয় বাংলা' বলে দেওয়া হয়েছিল।
পাশাপাশি সেই সময় বাঙালিদের রক্তচক্ষু দেখাচ্ছিল ইয়াহিয়া খান। আর কনজাংটিভাইটিস হলেও চোখ লাল হয়ে যায়। রক্তচপক্ষুর সুত্র ধরেই জয় বাংলা নামটা ছড়িয়ে পড়ে। আর সেই ব্যাখ্যাই দিলীপ চক্রবর্তী তাঁর বইতে দিয়েছেন বলে জানিয়েছেন।
Conjunctivitis (Joy Bangla): বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন এক কর্তা বলছেন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন এক আধিকারিক মেজর এএসএম শামসুল আরেফিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, ১৯৭১ সালে বহু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন। মুক্তিযোদ্ধা অথবা শরণার্থীদের বাংলার মানুষ ' জয় বাংলা'র লোক বলতেন বলে দাবি ওই প্রাক্তন ওই সেনা কর্তার। তাঁর কথায়, এই ডাক যথেষ্ট সন্মানের ছিল। আর সেই সময় শিবির গুলিতে চোখের সংক্রমণ ব্যাপক ভাবে= ছড়িয়ে পড়ে। অনেকেই বলতে শুরু করলেন ' জয় বাংলা'র রোগ কিংবা জয় বাংলার মানুষদের রোগ। আর এরপর থেকেই রোগটির নাম 'জয় বাংলা' হতে গেল বলে দাবি মেজর এএসএম শামসুল আরেফিন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications