হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের আগে সাবধান, আপনার ফোন হ্যাক হতে পারে
সপ্তাহের শুরুতেই স্যোশাল নেটওয়ার্কিং মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ভিডিও কলিং পরিষেবা চালু করা হয়েছে। আর এরমধ্যেই স্প্যামারদের নজর পড়েছে এর উপরে।
সপ্তাহের শুরুতেই স্যোশাল নেটওয়ার্কিং মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ভিডিও কলিং পরিষেবা চালু করা হয়েছে। আর এরমধ্যেই স্প্যামারদের নজর পড়েছে এর উপরে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নতুন বৈশিষ্ট্যগুলিকে মাথায় রেখে স্প্যাম ওয়েবসাইট তৈরি করে ফেলেছে স্প্যামাররা।
ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখুন
হোয়াটসঅ্যাপ থেকে আপনার ব্যক্তিগত তথ্য ফেসবুকে ফাঁস হওয়া আটকান এই উপায়ে
ভিডিও কলিং ফিচার ঘোষণা করার পরে অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী একটি আমন্ত্রণ পেতে শুরু করেছেন। একটি লিঙ্কের মাধ্যমে তাদের ভিডিও কলিং ফিচার গ্রহণ করতে বলা হচ্ছে।

একবার ব্যবহারকারী লিঙ্কে ক্লিক করলেই তাকে তার সামনে খুলে যাচ্ছে একটি ওয়েব পেজ যেখানে নতুন বৈশিষ্ট্যটি অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে। সেখানে স্প্যাম মেসেজে বলা হচ্ছে, "আপনাকে ভিডিও কলিং-এ স্বাগত। একমাত্র যাদের এই আমন্ত্রণ জানানো লিঙ্ক পাঠানো হয়েছে তারাই এই ফিচার ব্যবহার করতে পারবেন।"
হোয়াটসঅ্যাপে এবার Bold বা Italics-এ লিখুন, জেনে নিন সহজ পদ্ধতি
টুইটার সম্পর্কে এই মজাদার তথ্যগুলি অবশ্যই জেনে রাখুন
আর একবার এই লিঙ্কে ক্লিক করে দিলেই আপনার সামনে নতুন একটি ওয়েবসাইট খুলে যাবে। যেটিকে দেখে কোনওভাবেই স্প্যাম মনে হবে না। গোটা পেজটিই এমনভাবে তৈরি হয়েছে যে প্রযুক্তিগতভাবে দক্ষ মানুষকেও ধোঁকা দিয়ে দেবে।
এরপরে আপনি যেই নির্দেশিত বোতামে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নতুন পেজ খুলে যাবে যেখানে ইউজার ভেরিফিকেশন চাওয়া হবে। তারপরে আপনাকে শেয়ার করার কথা বলা হবে এবং চারজন বন্ধুকে এই লিঙ্ক পাঠাতে বলা হবে। আর এভাবেই এই পেজে যতবেশিক্ষণ আপনি সময় কাটাবেন, ততই আপনার ফোন হ্যাকিংয়ের সম্ভাবনা বেড়ে যাবে।
ভিডিও কলিং ফিচার অ্যাক্টিভেট করার সঠিক পদ্ধতি হল, নিজের হোয়াটসঅ্যাপকে প্লে স্টোরের মাধ্যমে আপডেট করুন। আপনি আপডেট করার সঙ্গে সঙ্গেই ভিডিও কলিংয়ের সুবিধা গ্রহণ করতে পারবেন আপনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications