পৃথিবীর খুব কাছেই এই গ্রহে একদিনেই হয় এক বছর
পৃথিবীর খুব কাছেই এই গ্রহে একদিনেই হয় এক বছর
জানেন কি পৃথিবীর কাছেই দুরন্ত গতিতে ঘুরে চলেছে এক গ্রহ। এর চাল চলন অনেকটা পৃথিবীর মতোই। আর সে ঘুরে চলেছে অবিরত। এমনই এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যাকে নিয়ে মহাকাশবিজ্ঞানী মহলে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা।

আসলে ২০১৪ সালে হাবলস টেলিস্কোপে ধরা পড়েছিল এই গ্রহটি। আমাদের সৌরমণ্ডল থেকে ১৮০০ আলোকবর্ষ দূরে এর অবস্থান। এর জমি পাথুরে। দেখতে আলুর মতো। এতদিন তা নিয়ে তেমন উত্তেজনা ছিল না। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা জানতে পেরেছেন এটি পৃথিবীর থেকে বড় তো বটেই সঙ্গে এর গতিও পৃথিবীর থেকে বেশি। নীল গ্রহের থেকে বড় গ্রহে প্রাণ কীভাবে পৃথিবীর থেকে দ্রুত ঘুরছে? তা নিয়েই উত্তেজনা দেখা দিয়েছে মহাকাশবিজ্ঞানীদের মধ্যে।
তাঁরা বলছেন এটি সুপার জুপিটার গোত্রীয়। অর্থাৎ পৃথিবীর থেকে তো বড়ই বৃহস্পতির থেকেও বড়। ওজনও বেশি। এমন ভারী , বড় গ্রহ কীভাবে পৃথিবীর চেয়ে দ্রুত গতিতে ঘুরছে তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। কারণ এটি তার নক্ষত্রের চারিদিকে ২২ ঘন্টায় ঘুরে ফেলে।
বিজ্ঞানীরা এর নাম রেখেছেন ওয়াস্প ১০৩ বি। জানা গিয়েছে এর চারিদিকে বাষ্প জমে রয়েছে। রয়েছে সোডিয়াম বা টাইটেনিয়াম অক্সাইড ও হাইড্রোজেন সায়ানাইড। এর যেদিকটি নক্ষত্রের উল্টো দিকে থাকে সেদিকে ঠান্ডা বেশি। এখানে বায়ুমণ্ডলের উপরের স্তরে জ্বলীয় বাষ্প রয়েছে। এর উজ্জ্বলতা বেশি। যা এমন অন্যান্য গ্রহদের থেকে আলাদা বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications