‘আমাকে একটা দেশ দেখান যেখানে সবাই থাকতে পারেন’, সিএএ নিয়ে কটাক্ষ এস জয়শঙ্করের
নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধীদের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। সিএএ বিরোধীদের সমালোচনা করে এদিন তিনি বলেন, বিশ্বের কোনও দেশই সকলকে স্বাগত জানায় না।

কাশ্মীর নিয়েও জাতিসংঘের বিরুদ্ধে কটাক্ষের সুর
একইসাথে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বা ইউএনএইচআরসি-র সমালোচনা করতে দেখা যায় তাকে। ইউএনএইচআরসি-র পরিচালক আগেও এই প্রসঙ্গে ভুল বক্তব্য রেখেছিলেন বলে এদিন মন্তব্য করেন তিনি। একইসাথে এই কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে অতীতের সমস্ত নথিপত্র ঘেঁটে দেখার পরামর্শও দিতে দেখা যায় তাকে।

ইটি গ্লোবাল বিজলেস সামিটে সিএএ নিয়ে বক্তব্য রাখেন জয়শঙ্কর
ইটি গ্লোবাল বিজনেস সামিটে সিএএ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমরা এই আইনটির মাধ্যমে দেশছাড়া মানুষের সংখ্যা হ্রাস করার চেষ্টা করেছি। তাই এটির প্রশংসা করা উচিত। আমরা এটি এমনভাবে করেছি যাতে আমরা নিজের জন্য আরও বড় সমস্যা না তৈরি করি।"

‘আমাকে এমন একটা দেশ দেখান যারা বিশ্বের সকলকে থাকতে দেয়’
নাগরিকত্ব আইন বিরোধীদের প্রবল সমালোচনা করে এদিন তিনি আরও বলেন, "প্রত্যেকে নিজেদের নাগরিকত্বের দিকে তাকায়, তার একটা প্রেক্ষাপট থাকে এবং একটা মানদণ্ডও থাকে। আমাকে বিশ্বের এমন একটি দেশ দেখান যা বিশ্বের প্রত্যেককে থাকতে দেয়। আসলে এরকম কোনও দেশই নেই।"












Click it and Unblock the Notifications