বালুরঘাট বিমান বন্দর কবে চালু হবে? বিমান চালানো প্রসঙ্গে কী বললেন সুকান্ত মজুমদার?
রাজ্যে দমদম, বাগডোরার পরেই তৃতীয় স্থানে রয়েছে বালুরঘাট বিমান বন্দর। অতীতে এই বিমান বন্দর থেকে একাধিক বিমান চলাচল করেছে। কিন্তু এখন কোনও বিমানই চলাচল করে না। এই বিমান বন্দর কি চালু হবে? কেন্দ্রীয় ও রাজ্য স্তরে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে?
এই বিষয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পদক্ষেপ করেছেন। রাজ্য সরকারকেও এই বিষয়ে এগিয়ে আসার কথা বলা হয়েছে। কী বললেন তিনি?

কেন্দ্রীয় সরকারের শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, বালুরঘাট বিমান বন্দর রাজ্যের অধীনে রয়েছে। প্রথমেই এটি 'এয়ারপোর্ট অফ ইন্ডিয়া'র হাতে তুলে দিতে হবে। এছাড়াও যে কোনও জায়গায় বিমান চালাতে গেলে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয়। তাদের রাজি করাতে হয়। এই কাজটি সরকারের।
কলকাতা থেকে কোচবিহার, বিমান সংস্থা বিমান চালায়৷ সেই সংস্থার সঙ্গে কথা বলেছেন তিনি। সুকান্ত মজুমদারের বক্তব্য, রাজ্য সরকার যদি গ্যাপ ফান্ডিংয়ের দায়িত্ব নেয়। তবে পরিষেবা চালু করা যেতে পারে। কেন্দ্রীয় সরকার উড়ানের ভর্তুকি দেয়। বাকি গ্যাপ ফান্ডিংয়ের ব্যবস্থা রাজ্য সরকার যদি করে, তবে উড়ান চালু করা সম্ভব।
দীর্ঘ দিন আগে নতুন করে এই বিমান বন্দরটিতে সংস্কার ও পরিকাঠামো গড়ে তোলার কাজ হয়েছিল। কিন্তু এখনও উড়ান চালু হয়নি বালুরঘাট বিমান বন্দরে। বর্তমানে উড়ান চালুর জন্য কতটা উপযুক্ত রয়েছে? কী কী পরিকাঠামো রয়েছে? সেই সব খতিয়ে দেখতে কয়েক বার বালুরঘাট বিমান বন্দর পরিদর্শনে আসেন রাজ্য পরিবহন দফতর আধিকারিক ও রাইটসের আধিকারিকরা।
রানওয়ে থেকে বিমানবন্দরের অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন আধিকারিকরা। কিন্তু বালুরঘাট বিমানবন্দর পড়ে রয়েছে সেই তিমিরেই। কলকাতা - কোচবিহার উড়ান চললেও বালুরঘাট বিমানবন্দরটির রানওয়ে হয়ে পড়ে রয়েছে। রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনে চলছে না কোনও উড়ান।
জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, একটা এয়ারপোর্ট চালু করতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হয়। সমস্ত বিষয়গুলি রাজ্য সরকার দেখছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications