Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুনীল ছেত্রী বিতর্কিত গোল নিয়ে মুখ খুললেন! কী বলছে নিয়ম? মেসি-অঁরিরাও এভাবে বল জালে জড়ান, রইল ভিডিও

সুনীল ছেত্রীর বিতর্কিত গোলের জেরে আইএসএল প্লে-অফে খেলা চলাকালীনই মাঠ ছাড়ে কেরালা ব্লাস্টার্স। যদিও ফুটবলের নিয়ম অনুযায়ী ছেত্রীর গোল বৈধই।

আইএসএলের প্রথম প্লে-অফেই জোরালো বিতর্ক। অতিরিক্ত সময়ে সাত মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে চকিতে গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। যদিও রেফারির সিদ্ধান্ত ও গোল করার ধরনে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়ে কেরালা ব্লাস্টার্স এফসি। ২২ বছরের ফুটবল-জীবনে তিনি এই প্রথম এই ধরনের ঘটনা দেখলেন বলে দাবি ভারতের অধিনায়ক তথা বেঙ্গালুরু এফসির কিংবদন্তি সুনীল ছেত্রীর।

সুনীলের গোল নিয়ে বিতর্ক

সুনীলের গোল নিয়ে বিতর্ক

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীকে ফাউল করে কেরালা ব্লাস্টার্স এফসি। অতিরিক্ত সময়ের ৬ মিনিটের মাথায়। রেফারি ক্রিস্টাল জন ফ্রি কিকের নির্দেশ দেন। কোথা থেকে ফ্রি কিক নিতে হবে সেই জায়গাটিতে স্প্রে করে দেখিয়েও দেন। কিন্তু কত দূরে ওয়াল তৈরি করতে হবে তা দেখাননি। সুনীল যাতে ফ্রি কিক দ্রুত নিতে না পারেন সেজন্য তৈরি ছিলেন আদ্রিয়ান লুনা। কেরালা ব্লাস্টার্স ফুটবলার ওয়াল তৈরির জন্য প্রস্তুতি নেওয়ার ফাঁকেই সুনীল সরাসরি গোলকিপার প্রভসুখন গিলের মাথার উপর দিয়ে বল জালে জড়ান। গিল তখন লাইন ছেড়ে কিছুটা এগিয়ে ছিলেন। ফলে তাঁর কিছুই করণীয় ছিল না।

গোল বৈধই

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের ১৩.৩ ধারায় বলা হয়েছে, যদি প্রতিপক্ষের কোনও ফুটবলার ফ্রি কিক নেওয়ার সময় নির্ধারিত দূরত্বের কমে থাকেন তাহলে অ্যাডভান্টেজের প্রয়োগ না করা হলে তা ফের নেওয়া যাবে। যদি কেউ দ্রুত ফ্রি কিক নেন এবং প্রতিপক্ষের ফুটবলার বা ফুটবলাররা ৯.১৫ মিটার বা ১০ গজ দূরত্বের কমে থাকেন তাহলে রেফারি খেলা চালিয়ে যেতে পারেন। যদি কেউ দ্রুত ফ্রি কিক নিতে ইচ্ছে করে বাধা দেন তাহলে তাঁকে সতর্ক করা যেতে পারে। ফলে নিয়ম অনুযায়ী কোনও অবৈধ কাজই করেননি সুনীল। কেরালা ব্লাস্টার্স এফসি বিতর্ক তৈরি করলেও রিপ্লেতে দেখা গিয়েছে রেফারিও কোনও ভুল করেননি এ ক্ষেত্রে।

২২ বছরে দেখিনি

সুনীল ছেত্রী ম্যাচের পর বলেন, ফ্রি কিক পাওয়ার পর আমি রেফারিকে বলি, বাঁশি বাজানোরও দরকার নেই। আমি ওয়ালও চাই না। রেফারি এ ব্যাপারে ফের নিশ্চিত হতে চাইলে আমি বলি, আমার ওয়াল বা বাঁশির দরকার নেই। ফের তিনি এ ব্যাপারে আমার মতামত জানতে চান। আমি ফের একই কথা বলি। লুনা বলের কাছেই ছিলেন। তিনি আমার প্রথম প্রয়াস ব্লক করেন। লুনা আঁচ করেছিলেন আমার পরিকল্পনা। তিনি বাধাদানের চেষ্টা করায় আমি রেফারিকে বলতে যাচ্ছিলাম ১০ গজ দূরত্বের বিষয়টি নিশ্চিত করার কথা। সেটা আমি করেও থাকি। এতে কিছুটা সুবিধা মেলে। সব সময়ই দেখি, বলের কাছাকাছি কেউ না কেউ থাকেন। লুনা এদিন থাকায় কোনও স্পেস ছিল না। তা সত্ত্বেও ১০ গজ দূরত্বের ওয়াল বা বাঁশি বাজাতে বলিনি রেফারিকে। কেরালা কেন মাঠ ছেড়েছে তা নিয়ে বলব না। এটা তাদের বিষয়। তবে এমন কিছু বিগত ২২ বছরে দেখিনি। আমরা সেমিফাইনালে উঠতে পারায় ভালো লাগছে।

মেসি-অঁরিদের গোল ভাইরাল

তবে সুনীল ছেত্রীই প্রথম এমন গোল করেননি। সোশ্যাল মিডিয়ায় একাধিক গোলের ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, থিয়েরি অঁরি থেকে লিওনেল মেসির মতো তারকারাও দ্রুত ফ্রি কিক নিয়ে গোল করেছেন। ২০০৮-০৯ মরশুমে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে দ্রুত ফ্রি কিক থেকে গোল করেছিলেন লিও মেসি। ২০১৭ সালে রিয়াল মাদ্রিদ বনাম সেভিয়া ম্যাচে নাচো এমন গোল করেন। দ্রুত কর্নার নিয়ে গোল করার নজিরও রয়েছে। যদিও কেরালা ব্লাস্টার্স এফসি রেফারির ফ্রি কিকের জায়গা মার্কিং করা বা ওয়াল তৈরি করতে না দেওয়ার বিষয়টি নিয়েই চর্চা চালিয়ে যাচ্ছে। তাদের শাস্তির মুখে পড়তে হবে কিনা তা বলবে সময়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+