এক টাকার টিকিট বিক্রি বন্ধ করুন, স্পাইস জেটকে কড়া নির্দেশ
মঙ্গলবারই স্পাইস জেট ঘোষণা করে, তারা এক টাকা দামে কিছু টিকিট বিক্রি করবে। সঙ্গে সঙ্গে ভিড় উপচে পড়ে তাদের ওয়েবসাইটে। অবস্থা এমনই দাঁড়ায় যে, বিকেলে স্পাইস জেটের ওয়েবসাইটই অকেজো হয়ে পড়ে। বিষয়টি গোচরে আসে ডিজিসিএ-র। তারা অবিলম্বে কম দামে টিকিট বিক্রির এই বিষয়টি বন্ধ করতে নির্দেশ পাঠায়।
স্পাইস জেটের বক্তব্য, তারা ১.৭ শতাংশ আসন সংরক্ষিত রেখেছে এক টাকার টিকিটের যাত্রীদের জন্য। মূল ভাড়া ও জ্বালানি খরচ ধরে এই ভাড়া ধার্য করা হয়েছে। ব্যবসার জনপ্রিয়তা বাড়াতেই এহেন পদক্ষেপ। অতীতেও অনেক বিমান পরিবহণ সংস্থা এমন কাজ করেছে বলে উদাহরণ খাড়া করে তারা।
কিন্তু ডিজিসিএ এই জবাব খতিয়ে দেখে জানায়, বিমানপোত আইন বা এয়ারক্র্যাফ্ট অ্যাক্ট অনুসারে, পরিচালন খরচ, যুক্তিসঙ্গত মুনাফা এবং বাজারদর মাথায় রেখে বিমানের ভাড়া নির্ধারণ করতে হবে। স্পাইস জেট কোনও শর্তই মানেনি।
ডিজিসিএ আরও বলে, এমন পদক্ষেপ নিয়ে বিমান পরিবহণ শিল্পের ক্ষতি করছে স্পাইস জেট। কারণ আপাতত টিকে থাকতে অন্যান্য বিমান সংস্থাগুলিও একই ছাড় ঘোষণা করতে বাধ্য হবে। ফলে ইতিমধ্যে লোকসানে চলা বিভিন্ন বিমান সংস্থাগুলি ক্রমশ দুর্বলতর হয়ে পড়বে। আর্থিক লোকসানের বোঝা বইতে না পেরে কেউ লালবাতিও জ্বালতে পারে। সেক্ষেত্রে চাহিদার তুলনায় জোগান কমে যাবে। তখন আবার পরিস্থিতির সুযোগ নিয়ে লাগামছাড়া ভাড়া নেবে স্পাইস জেটের মতো বিমান সংস্থাগুলি। এই আগ্রাসী দরদাম বা 'প্রিডেটরি প্রাইসিং' তাই বন্ধ করতে কড়া নির্দেশ দেয় ডিজিসিএ।
প্রসঙ্গত, এক টাকার টিকিট ছাড়াও ৭৯৯ এবং ১৪৯৯ টাকায় বিশেষ টিকিট দিচ্ছে স্পাইস জেট। এক্ষেত্রে অবশ্য কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। ডিজিসিএ-র সিদ্ধান্তে স্পষ্টতই মুষড়ে পড়েছে স্পাইস জেট। অবশ্য বিশেষজ্ঞরা এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ













Click it and Unblock the Notifications