ধোনির সঙ্গে খুঁনসুটিতে মজে জিভা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
পঞ্জাবকে লিগের শেষ ম্যাচে হারানোর পর মেয়ে জিভার সঙ্গে খেলার ছলে মেতে ওঠেন মহেন্দ্র সিং ধোনি। জিভা গিয়ে খুলে দেয় ধোনির মাথায়ৃর টুপি, আবার পরক্ষণেই তা পরিয়ে দেওয়ার চেষ্টা করে। জিভা-ধোনির এই সুন্দর মুহূর
মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর মেয়ে জিভার রসায়ন সম্পর্কে জানেন না এমন ক্রিকেট সমর্থক খুব কমই আছে। অবসর সময় পেলেই মেয়ে জিভাকে নিয়ে খেলার ছলে আবার কখনও খুঁনসুটিতে মেতে ওঠেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলেও বারবার দেখা গিয়েছে জিভাকে। চেন্নাই সুপার কিংসের খেলা থাকলেই স্বামী মহেন্দ্র সিং ধোনির সমর্থনে গ্যালারিতে প্রায় প্রতিটি ম্যাচেই উপস্থিত থাকেন সাক্ষী ধোনি। তাঁর সঙ্গেই থাকেন ছোট্ট জিভা।
লিগের শেষ ম্যাচ জিতে তাই মেয়েকে নিয়ে মাঠে খেলার শেষে মেতে উঠলেন এমএসডি।
লিগের শেষ ম্যাচে রবিবার কিংস ইলেভেন পঞ্জাবারে বিরুদ্ধে মাঠে নেমেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্লে-অফে কোয়ালিফাই করতে হলে এই ম্যাচে বড় ব্যবধানে জিততেই হত প্রীতি জিন্টার পঞ্জাবকে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় পঞ্জাব।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTheChennaiSuperKings%2Fvideos%2F1971786199506432%2F&show_text=0&width=476" width="476" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
লিগের শেষ ম্যাচ জিতে প্লে-অফের আগে তাই বেশ তরতাজা দেখায় চেন্নাই অধিনায়ক এমএস ধোনিকে।
তাই ম্যাচ শেষে বাবার সঙ্গে মজা করার জন্য মাঠেই চলে আসে জিভা। ধোনির সঙ্গে খেলার ছলে মেতে ওঠে সে। ধোনি ও জিভার এই ভিডিও ফেসবুকে পোস্ট করে চেন্নাই সুপার কিংস।
পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধোনির মাথা থেকে টুপি খুলে নিচ্ছে জিভা, আবার একটু পরে সেই টুপিই বাবার মাথায় পরিয়ে দেওয়ার চেষ্টা করছে সে। কিন্তু ঠিক মতো পরাতে পারে না। ধোনি জিভার হাত থেকে সেই টুপি নিয়ে নিজে ঠিক করে পরে নেয়।












Click it and Unblock the Notifications