লা লিগার পর রিয়াল মাদ্রিদ ছাড়া নিয়ে ফের ধোঁয়াশা তৈরি জিদানের
লা লিগার পর রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয় নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন জিনেদিন জিদান। ওসাসুনাকে হারিয়ে খেতাবি দৌড়ে টিকে থাকার পর জিদানের দাবি, তিনি ফুটবলারদের কখনোই ক্লাব ছাড়ার কথা বলেননি।

জল্পনা শুরু
গতকাল ওসাসুনার বিরুদ্ধে ম্যাচের কয়েক ঘণ্টা আগেই জিদানের ক্লাব ছাড়ার জল্পনা জোরালো হয়। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে, ১০ মে সেভিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে জিদান ফুটবলারদের বলেছিলেন এই মরশুমের শেষেই তিনি ক্লাব ছাড়বেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পর থেকেই কোচ জিদানের উপর চাপ বাড়ছিল। তাঁর পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত জিদান নিতে চলেছেন বলেও জল্পনা চলতে থাকে।

মুখ খুললেন জিদান
তবে ওসাসুনাকে গতকাল এক গোলে রিয়াল হারানোর পর জিদান বলেন, এখন লা লিগা চলছে। আমরা তা নিয়েই ফোকাসড আছি। যে খবর বেরিয়েছে তা মিথ্যা। এটা কি বিশ্বাসযোগ্য আমি ফুটবলারদের এই সময় এমন কথা বলতে পারি? আপাতত আমরা সকলেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে খেতাব জিততে মরিয়া, একটা ম্যাচ বাকি আছে। বাকি সব কথাবার্তা হবে ফুটবল মরশুম শেষ হলেই। লিগশীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দুইয়ে রয়েছে রিয়াল। আতলেতি শেষ ম্যাচে জিতলে তারাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগা খেতাব হাতছা়ড়া হলে জিদানের উপর চাপ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা থাকে না।

আগেও সরেছিলেন
এর আগেও অবশ্য রিয়াল কোচের দায়িত্ব থেকে সরেছিলেন জিদান। টানা তিনবার রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতার পর ২০১৮ সালে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে ২০১৮-১৯ সালে ক্লাবের পারফরম্যান্স কাঙ্ক্ষিত পর্যায়ে না থাকায় জরুরি ভিত্তিতে মরশুমের শেষ দিকে জিদানকে কোচ করেছিল রিয়াল।

জিদান না রাউল?
স্পেনের সংবাদমাধ্যমে এমন চর্চাও চলছে যে জিদান ক্লাব ছাড়লে দায়িত্ব নিতে পারেন আরেক কিংবদন্তি রাউল। রাউল জিদানের বিষয়ে কিছু বলতে চাননি। তাঁর জার্মানিতে কোচিং করাতে যাওয়ার জল্পনা নিয়ে শুধু বলেন, আমি যখন বছর তিন-চার আগে কোচিংয়ের সিদ্ধান্ত নিই এবং রিয়ালের সঙ্গে যুক্ত আছি, তখন নিজের দেশ, নিজের জায়গা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কারণই নেই। জিদানেরও তুরিনে কোচিং করানোর বিষয়ে জল্পনা রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাস ছাড়া নিয়ে জল্পনা যেমন রয়েছে তেমনই কোচ আন্দ্রে পির্লোর ভবিষ্যৎ নিয়েও জল্পনা রয়েছে। সে কারণেই অনেকে মনে করছেন, জুভেন্টাসে সফল ফুটবল কেরিয়ারের পর জিদান এই দলের কোচও হতে পারেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications