আমেদাবাদের পর আবু ধাবি, ফের দুই দিনে শেষ টেস্ট
আমেদাবাদের পর এবার আবু ধাবি। মোতেরায় গোলাপি বলে ভারত-ইংল্যান্ড দিন-রাতের টেস্টের ফয়সালা হয়েছিল দুই দিনে। দুই দিনে এবার আরও একটি টেস্টের ফয়সালা হলো। তবে এটি দিন-রাতের নয়। দলগুলিও দুর্বল। তবু এক সপ্তাহ যেতে না যেতেই দুই দিনে টেস্ট শেষের ঘটনায় ক্রিকেট মহলে শোরগোল পড়ে গিয়েছে।

আবু ধাবিতে টেস্ট সিরিজ খেলছে জিম্বাবোয়ে ও আফগানিস্তান। সেই টেস্টেই আজ আফগানদের ১০ উইকেটে চূর্ণ করেছে জিম্বাবোয়ে। টস জিতে গতকাল ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দুই দলেরই বেশ কয়েকজন এই প্রথম দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পেলেন। প্রথম ইনিংসে আফগানিস্তান ৪৭ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়। ব্লেসিং মুজারাবানি চারটি ও ভিক্টর ন্যাওচি তিনটি উইকেট নেন। অধিনায়ক সিন উইলিয়ামসের ১০৫ রানের সুবাদে প্রথম ইনিংসে জিম্বাবোয়ে ৭২ ওভার খেলে তোলে ২৫০ রান। আফগানিস্তানের আমির হামজা ৭৫ রানে ৬ উইকেট নেন।
যদিও প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বড় রান তুলতে ব্যর্থ হয় আফগানিস্তান। ১৩৫ রানের মধ্যে ওপেনার ইব্রাহিম জারদানই করেন ৭৬। ভিক্টর ন্যাউচি ও ডোনাল্ড তিরিপানো তিনটি করে উইকেট দখল করেন। মুজারাবানি ২টি উইকেট পান দ্বিতীয় ইনিংসে। শতরান হাঁকানোর পর বল হাতে একটি উইকেট নেন সিন উইলিয়ামস। জবাবে ৩.২ ওভারে বিনা উইকেটে ১৭ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবোয়ে।
২ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবোয়ে। ম্যাচের সেরা হয়েছেন সিন উইলিয়ামস। পরের টেস্ট আবু ধাবিতেই ১০ মার্চ থেকে শুরু হবে।
ছবি- জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications