অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারিয়ে চমক জিম্বাবোয়ের, গ্রুপের শীর্ষে থেকে টি২০ বিশ্বকাপের সুপার এইটে রাজার দল
অপরাজেয় থেকেই সুপার এইটে গেল জিম্বাবোয়ে। গ্রুপের শীর্ষস্থান দখল করেই। জিম্বাবোয়ের কাছে হেরেই কার্যত এবারের টি২০ বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার।
আজকের শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচের আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল এই দুই দলই বি গ্রুপ থেকে সুপার এইটে যাবে। যদিও অজিদের পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিল জিম্বাবোয়ে।

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান। পাথুম নিসঙ্কা ৬১ ও পবন রত্নায়েকে ৪৪ রান করেন। কুশল পেরেরা ২২, কুশল মেন্ডিস ১৪ রান করেন। দুনিথ ওয়েল্লালাগে ১৫ রানে অপরাজিত থাকেন। ২টি করে উইকেট দখল করেন ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স ও গ্রেম ক্রিমার। রায়ান বার্ল নেন ১ উইকেট।
জবাবে খেলতে নেমে ১৯.৩ ওভারেই চার উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে জিম্বাবোয়ে। ওপেনার ব্রায়ান বেনেট করেন ৬৩। অধিনায়ক সিকান্দর রাজা ৪৫, তাদিওয়ানাশে মারুমানি ৩৪ ও রায়ান বার্ল করেন ২৩। দুশান হেমন্ত ২টি এবং দাসুন শনাকা ও ওয়েল্লালাগে একটি করে উইকেট নেন।
আজকের অন্য দুটি ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালিকে ৪২ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাইয়ে আফগানিস্তান ৮২ রানে হারিয়ে দিয়েছে কানাডাকে।












Click it and Unblock the Notifications