বাংলাদেশ-জিম্বাবোয়ে ও আফগানিস্তানের মধ্যে ত্রিদেশীয় সিরিজে শেষ পর্যন্ত জয়ের দেখা পেল জিম্বাবোয়ে।শুক্রবার চট্টগ্রামে ম্যাচে তিন বল বাকি থাকতে ৭ উইকেটে আফগানিস্তানকে হারালো তারা।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তান ১৫৫ রান তোলে। ওপেনার রাহমানুল্লাহ (৬১রান) ছাড়া বাকিরা কেউ বলার মতো রান পাননি। আফগানিস্তানের হয়ে অপর ওপেনার হাজরাতুল্লাহ ঝাঝাই ৩১ রান করেছেন। সব মিলিয়ে ৮ উইকেট হারিয়ে আফগান দল ১৫৫ রান তোলে।
জবাবে অধিনায়কোচিত ইনিংস খেলে জিম্বাবোয়েকে জয় উপহার দেন হ্যামিলটন মাসাকাদজা। ৪২ বলে ঝড়ো ৭১ রান করেন তিনি। ইনিংস সাজানো ৪টি চার ও ৫টি ছয় দিয়ে। তিন নম্বরে নেমে রেগিস ৩৯ রানের দামি ইনিংস খেলেন। যার ফলে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় জিম্বাবোয়ে।
উল্লেখ্য টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে ৮ বার মুখোমুখি হয়ে, ৮ বারই ম্যাচ হেরেছিল জিম্বাবোয়ে। আফগান দলের বিরুদ্ধে এবার কুড়ি-বিশের ক্রিকেটের নবম লড়াইয়ে এসে অবশেষে জয়ের স্বাদ পেল জিম্বাবোয়ে।
প্রসঙ্গত এই ম্যাচ দিয়ে জিম্বাবোয়ের অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা কেরিয়ারে ইতি টানলেন। ২০০১ সালে দেশের জার্সিতে অভিষেক করেন। এরপর দীর্ঘ ১৮ বছরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।শুক্রবার আফগান দলের বিরুদ্ধে দেশকে ম্যাচ জিতিয়ে নিজের অবসর স্মরণীয় করে রাখলেন মাসাকাদজা।

9500+ International Runs
60+ half centuries
2nd youngest test centurion on debut
And today he powered @ZimCricketv
to their first ever T20I victory over @ACBofficials. International cricket will miss you Hamilton Masakadza. All the best for your 2nd innings.

IC: ESPNcricinfo pic.twitter.com/BQS3kHquO3
— Royal Challengers (@RCBTweets) September 20, 2019

ICYMI: Hamilton Masakadza, after serving Zimbabwe cricket for two decades, ended his international career (& Afghanistan's winning streak) with another match-winning knock yesterdayhttps://t.co/GuG0ExoTqZ pic.twitter.com/yIwuSwMD35
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 21, 2019