Zim vs Ind T20Is: আইপিএলের সফল তারকারা ব্যর্থ, জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি২০-তেই হার ‘নতুন ভারতের’

টি২০ বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচেই ধাক্কা খেল ভারত। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০ ম্যাচেই ১৩ রানে হারল ভারতীয় দল। আইপিএলে সফল তরুণ তুর্কিরা প্রথম ম্যাচেই চূড়ান্ত ফ্লপ।

হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। তিনজনের টি২০ আন্তর্জাতিক অভিষেক হলো। ভারতের টি২০ দলে আজ সুযোগ পেলেন রিয়ান পরাগ, অসমীয়া প্রথম ক্রিকেটার যিনি অন্তর্জাতিক ম্যাচ খেললেন। এছাড়াও ভারতীয় দলে অভিষেক হ‌ল ধ্রুব জুরেল ও অভিষেক শর্মার।

Zim vs Ind T20Is

T20 World Cup: আম্বানিদের বিবাহ অনুষ্ঠানেও বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন, সম্মানিত রোহিত-হার্দিকরা
প্রথমে বোলিং‌ নেওয়ার সিদ্ধান্তটা ভালোই কাজ করে। কারণ ব্যাটিং করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। ইনোসেন্ট কায়া ০ রানেই মুকেশ কুমারের বলে আউট হলেন। ব্রায়ান বেনেট ২২ রান করার পরই রবি বিষ্ণোই বলে আউট হলেন। ওয়েসলি মাধেভেরে ২১ রান করে রবির বলেই সাজঘরের পথ ধরেন।

সিকান্দর রাজা (১৭), ডিওন মেয়ার্স(২৩), জনাথন ক্যাম্রবেল(০), রান করে আউট হলেন। ক্লাইভ মাদান্ডে ২৯ রান করে দলকে লজ্জার হাত থেকে রক্ষা করলেন। ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংউই, ব্লেসিং মুজারাবানিরা রান পেলেন না। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রান তোলে জিম্বাবোয়ে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে ভারতের হয়ে খেললেও কোনও উইকেট পাননি খলিল। ৩ ওভারে ২৮ রান খরচ করেন। ভারতের হয়ে রবি বিষ্ণোই ৪ উইকেট নেন।ওয়াশিংটন সুন্দর দুটি ও মুকেশ ১ উইকেট নেন।
জয়ের জন্য দরকার ছিল মাত্র ১১৬ রান। আইপিএল তারকাদের কাছে যা জলভাত। কিন্তু ভারতও শুরু থেকেই ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল। প্রথম ম্যাচ খেলতে নামা অভিষেক শর্মা ০ রান করেই আউট হলেন। ফলে গিলের সঙ্গে অভিষেকের ওপেনিং জুটিও ফ্লপ করল। এরপর ঋতুরাজ গাইকোয়াড(৭), রিয়ান পরাগ(২), রিঙ্কু সিং(০) রানে আউট হলে‌ন।

Zim vs Ind T20Is: প্রত্যাবর্তনের নয়া নজির, টি২০ ক্রিকেটে অনভিপ্রেত রেকর্ড গড়লেন ভারতের খলিল আহমেদ
ধ্রুব জুরেলও ৬ রানের বেশি করতে পারলেন না। অধিনায়ক গিল ২৯ বলে ৩১ রান করে আউট হলেন। ফলে চাপ আরও বাড়ল। ৬১ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। এরপর ওয়াশিংটন সুন্দর এবং আবেশ খান কিছুটা চেষ্টা করলেন। তারা ২৩ রান করেন জুটিতে।কিন্তু ১২ বলে ১৬ রান করার পর ওয়েলিংটন মাসাকাদজার বলে আউট হলেন আবেশ খান। ওয়াশিংটন সুন্দর ৩৪ বলে ২৭ রান করে আউট হলেন।
শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১০২ রানেই অলআউট হয়ে গেল ভারত। ১৩ রানে হেরে গেল ভারত। জিম্বাবোয়ের হয়ে ৩টি করে উইকেট নি‌লেন তেন্ডাই চাতারা এবং সিকান্দর রাজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+