Zim vs Ind T20Is: শনিবারই সিরিজ জয়ের হাতছানি গিলদের সামনে, ভারতীয় দলে ফের পরিবর্তনের সম্ভাবনা?
শুভমান গিলের নেতৃত্বে হার দিয়ে জিম্বাবোয়ে সিরিজ শুরু করলেও দুরন্তভাবে প্রত্যাবর্তন করেছে ভারত। পর পর ২ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে মেন ইন ব্লু। আগামীকাল (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচ জিতলেই ভারত সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে রদবদল হয়। তিনজন টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য প্রথম একাদশে সুযোগ পান। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে ফেরেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, শিবম দুবে।

প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছিল ভারত। এবার তৃতীয় ম্যাচ জিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে গেল ভারত। কালকের ম্যাচে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
জিম্বাবুয়ের অধিনায়কস সিকান্দার রাজা রবিবারের পরাজয়ের প্রতিক্রিয়া হিসাবে দলে পরিবর্তনের বিরুদ্ধাচরণ করেন। এই ম্যাচে তাদের খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই। এই ম্যাচ তাদের কাছে ডু এর ডাই, এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে জিম্বাবোয়ের।
ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান অথবা মুকেশ কুমার, খলিল আহমেদ।
জিম্বাবোয়ের সম্ভাব্য একাদশ- ইনোসেন্ট কায়া, ওয়েসলি মাধেভেরে, ব্রায়ান বেনেট, ডিওন মায়ার্স, সিকান্দর রাজা (অধিনায়ক), জনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্ডে (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংউই বা রিচার্ড নগরাভা, ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই চাতারা।












Click it and Unblock the Notifications