Zim vs Ind T20Is: দ্বিতীয় ম্যাচেই সমতা ফেরাতে মরিয়া ভারত, হারের কারণ জানিয়ে দিলেন অধিনায়ক গিল

রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। হার্দিক পাণ্ডিয়, জসপ্রীত বুমরাহরা জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে খেলছেন না। ফলে এই সিরিজে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে শুভমান গিলকেই। কিন্তু প্রথম ম্যাচে দলকে জয় এনে দিতে পারলেন না, যদিও হতাশা ভু‌লে রবিবার দ্বিতীয় ম্যাচেই জয় ফিরতে মরিয়া ভারতীয় দল।

ভারত অধিনায়ক শুভমান গিল প্রথম ম্যাচে হারের পর বলেন, 'ম্যাচের ইনিংসের অর্ধেক শেষ হওয়া পর্যন্ত আমরা পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিলাম। শেষ পর্যন্ত ক্রিজে থাকলে ভালো হতো। আমি যেভাবে আউট হয়েছি এবং ম্যাচ যেভাবে এগিয়েছে তাতে আমি খুবই নিরাশ। আমাদের জন্য কিছু আশা ছিল। কিন্তু ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে যদি দলের ১০ নম্বর ব্যাটারকে মাঠে নামতে হয় ব্যাট হাতে তাহলে বুঝতে হবে কোনও সমস্যা আছে।'

Zim vs Ind T20Is

গিল আরও বলেন বলেন, 'বোলাররা এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে। তবে আমার মনে হয় ফিল্ডিংয়ে নিজেরাই নিজেদের ডুবিয়েছি। এই জায়গাটা আরও ভালো করতে হবে।বোর্ডে বড় লক্ষ ছিল না। সেই অর্থে সত্যিই চাপ ছিল না। ক্রিজে সময় কাটাতে হত। আমার আউটটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমি শেষ পর্যন্ত থাকলে হয়ত। খুবই বাজে ভাবে আউট হয়েছি। ওয়াশিংটন ক্রিজে থাকায় একটু হলেও আশা ছিল। তবে শেষ উইকেট হাতে নিয়ে কাজটা খুবই কঠিন ছিল।'

রবিবার হারারেতে দ্বিতীয় ম্যাচ, কয়েক ঘণ্টার মধ্যেই ভুল ত্রুটি শুধরে নিতে হবে ভারতকে। এই ম্যাচেই সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+