Zim vs Ind T20Is: নেতৃত্ব দিয়ে ভারতকে সিরিজ জেতালেন, স্বার্থপর তকমাও পেলেন গি‌ল, কিন্ত কেন?

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে নেতৃত্বের প্রথম পরীক্ষায় ভালোভাবেই পাস করলেন গিল। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের তিন ম্যাচে নিজের অধিনায়কত্বের ছাপ রাখলেন। সেই ক্যাপ্টেন্সির চাপ নিয়েও ব্যাট হাতে রান করেছেন, যেটা আরও ইতিবাচক দিক। তৃতীয় এবং চতুর্থ ম্যাচে অর্ধশতরান করেছেন।কিন্তু সিরিজ জয়ের পরও স্বার্থপর তকমা পেতে হল গিলকে। তুলনা চলল বাবর আজমের সঙ্গেও।

শনিবার, হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বারের মতো, ভারত ১০ উইকেটের জয় নিশ্চিত করেছে। অধিনায়ক শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল অপরাজিত ১৫৬ রানের ওপেনিং জুটি ভারতকে সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবোয়ে দলের বিরুদ্ধে জয়ে সাহায্য করে। এই ম্যাচ জয়ের ফলে ভারত ৫ ম্যাচের সিরিজে ৩-১ ফলে এগিয়ে গেল।

Yashasvi Jaiswal

জয়সওয়াল, বিশেষ করে, সিরিজের চতুর্থ টি২০ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন। ৫৩ বলে ৯৩ করে অপরাজিত থাকেন যশস্বী। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার, ২টি ছক্কা। ৩৯ বলে অপরাজিত ৫৮ রান করেন শুভমন। তিনি ৬টি চার, ২টি ছক্কা হাঁকিয়েছেন।

পাওয়ারপ্লেতে দুই তরুণ ৬১ রান করেন, যেখানে জয়সওয়াল বেশিরভাগ স্কোর করেছিলেন। গিল একটি মন্থর ব্যাটিংয়ের সূচনা করেছিলেন । সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরেই থামতে হয় যশস্বীকে। তাঁর শতরান না হওয়ার জন্য গিলকেই কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা। কারণ গিলের মন্থর এবং স্বার্থপরের ব্যাটিংয়ের জন্য শতরান পাননি যশস্বী, এমনউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভক্তরা।


উল্লেখযোগ্যভাবে, জয়সওয়াল পাওয়ারপ্লে-র পর ওভারে মাত্র ২৯ বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, যখন গিল ১০ বলে ১৩ রানে ছিলেন। যশস্বী যখন ৮৩ রান করেন তখন ভারতের জয়ের জন্য ২১ রানের প্রয়োজন, ভক্তরা আশা করেছিলেন ৩৪ বলে ৪৮ রানে থাকা গিল, জয়সওয়ালকে তার শতরান করার সুযোগ করে দেবেন। কিন্তু অধিনায়ক তার পঞ্চাশ পূর্ণ করার জন্য শেষ ছয় বলে একটি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরেছেন, এরফলে শতরান হয়নি গিলে।

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বিষয়টিকে ভালোভাবে মেনে নেননি, তাঁরা গিলকে কড়া আক্রমণ করেন।জোরালো জয় সত্ত্বেও, গিলকে সোশ্যাল মিডিয়ায় "স্বার্থপর" তকমা দিয়েছিলেন।

১৫৩ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল মিলে ওপেনিং জুটিতেই ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। তাঁদের জুটিতে ১৫৬ রান টি-টোয়েন্টি আন্তর্জাতিকে রান তাড়া করার তালিকায় ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপের নজির।গত বছর লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুভমন এবং যশস্বী মিলেই আরও একটি সফল রান তাড়া করার সময়ে ১৬৫ রানের পার্টনারশিপ করেছিল। সেটাই এই তালিকার শীর্ষে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+