Zim vs Ind T20Is: দ্বিতীয় ম্যাচেই শতরান করে চেনা ছন্দে অভিষেক, জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় রান ভারতের
আইপিএলেত দুরন্ত খেলার পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক শর্মা। কিন্তু প্রথম আন্তর্জাতিক ম্যাচেই পুরোপুরি ব্যর্থ হন। প্রথম ওভারেই অভিষেক শর্মা যে শট খেলে আউট হলেন, তা দেখে বোঝা গেল এখনও আইপিএলের ঘোর কাটেনি তাঁর। সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটার ২০০-র উপর স্ট্রাইকরেটে ৪০০ প্লাস রান করেছেন গত আইপিএলে। দ্বিতীয় ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করলেন অভিষেক।
দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। প্রথম ম্যাচের মতো এ দিনও অফস্পিনার ব্রায়ান ব্রেনেটকে দিয়ে বোলিং ওপেন করান জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ে হাল ধরলেন অভিষেক শর্মা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৬ বলে শতরান করলেন অভিষেক। আটটি ছক্কা মারেন তিনি। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন অভিষেক। আইপিএলে তাঁকে এই রকম ভাবে ব্যাট করতে দেখা গিয়েছিল।

দ্বিতীয় উইকেটে অভিষেক-ঋতুরাজ ৭৬ বলে ১৩৬ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন। অভিষেক তাঁর সেঞ্চুরির প্রথম হাফ সেঞ্চুরিটা করেচিলেন ৩৩ বলে, আর পরবর্তী ৫০ রানটা করেন মাত্র ১৩ বলে। পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে শতরান করেন অভিষেক। নিজের দ্বিতীয় আম্তর্জাতিক টি২০ ম্যাচেই শতরান পেলেন অভিষেক। একইসঙ্গে এদিন একটি রেকর্ডও গড়লেন অভিষেক। জিম্বাবোয়ের বিরুদ্ধে এর আগে কখনও কোনও ভারতীয় ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেননি। অভিষেকই প্রথম সেই কীর্তি গড়লেন।২২ বলে ৪৮ রানের অনবদ্য ইনিংস আলিগড়ের ছেলে রিঙ্কুর। ২১৮.১৮ স্ট্রাইকরেটে খেলে ২টি চার ও ৫টি ছয় মেরেছেন কেকেআরের তারকা।
HUNDRED BY ABHISHEK SHARMA. 🌟
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 7, 2024
- One of the craziest performances in just his 2nd T20i. The future superstar has arrived for India, what a knock against Zimbabwe after trailing 0-1 in the series. 🤯🇮🇳 pic.twitter.com/ZmZG0UsHxn
প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে খেলতে নেমেছিল ভারত। রবিবার বাইরে রাখা হয় বাঁহাতি পেসার খলিল আহমেদকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে সুদর্শনকে। তাঁর এই ম্যাচে অভিষেক হল। শনিবার ভারতের ব্যাটিং ডুবিয়েছিল। তাই এক জন বাড়তি ব্যাটার নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications