ZIM vs IND: সঞ্জু স্যামসনের অর্ধশতরান, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪-১ করতে ভারতের পুঁজি ১৬৭

ZIM vs IND: সিরিজ পকেটে চলে এসেছে আগেই। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টি২০ আন্তর্জাতিক সিরিজ জেতার জন্য শুভমান গিলের ভারতের পুঁজি ১৬৭ রান।

আজ হারারেতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল জিম্বাবোয়ে। ভারত তুলল ৬ উইকেটে ১৬৭। সঞ্জু স্যামসন অর্ধশতরান পেলেন।

ZIM vs IND

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজের দল ঘোষণা হওয়ার কথা আগামী সপ্তাহে। তার আগে দলে থাকার ব্যাপারে নিজের দাবি জোরালো করলেন সঞ্জু। তৃতীয় টি২০ আন্তর্জাতিকে তিনি ১২ রানে অপরাজিত ছিলেন। গতকালের ম্যাচে ব্যাট করতে নামতে হয়নি।

আজ ৩.৫ ওভারে ৩৮ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর চারে ব্য়াট করতে নামেন সঞ্জু। ৫ ওভারে ৪০ রানের মাথায় ভারত তৃতীয় উইকেট হারায়। শুভমান গিল আউট হওয়ায় এরপর স্যামসনের সঙ্গে জুটি বাঁধেন রিয়ান পরাগ। চতুর্থ উইকেট জুটিতে ৬৫ রান যোগ করেন তাঁরা।

সঞ্জু ১৭.৩ ওভারে আউট হলে ভারত পঞ্চম উইকেট হারায় ১৩৫ রানে। এদিন ৩৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন স্যামসন। তিনি চারটি ছয় ও একটি চারের সাহায্যে ৪৫ বলে ৫৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শিবম দুবে ১২ বলে ২৬ রান করেন। রিঙ্কু সিং ৯ বলে ১১ ও ওয়াশিংটন সুন্দর ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।

যশস্বী জয়সওয়াল ভারতের প্রথম ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে ইনিংসের শুরুতেই প্রথম দুই বলে জোড়া ছক্কা হাঁকিয়ে নজির গড়েন। তিনি করেন ৫ বলে ১২। শুভমান গিল ১৪ বলে ১৩, অভিষেক শর্মা ১১ বলে ১৪, রিয়ান পরাগ ২৪ বলে ২২ রান করেন।

ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা ৪ ওভারে ৩৭, রিচার্ড নগারভা ৪ ওভারে ২৯ ও ব্রেন্ডন মাভুতা ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন। ফরাজ আক্রম ৪ ওভারে ৩৯ রান খরচ করে কোনও উইকেট নিতে পারেননি। শেষ ৫ ওভারে ভারত ২ উইকেট খুইয়ে ৫৪ তুলেছে। তার মধ্যে ১৯ ওভারে ১৬ ও ২০তম ওভারে এসেছে ১৪ রান।

টি২০ বিশ্বকাপ জেতার পর এটিই ভারতের প্রথম সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারতে হয়েছিল শুভমান গিলের ভারতকে। যদিও পরের তিনটি ম্যাচ টানা জিতে সিরিজ জয় নিশ্চিত হয়েছে। আজ ৪-১ ব্যবধানে জেতার চ্যালেঞ্জ। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই জিতলেন গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+