ZIM vs IND: টানা চার ম্যাচ জিতে সিরিজ শুভমানের ভারতের, সঞ্জু-মুকেশদের দাপটে ফের ধরাশায়ী জিম্বাবোয়ে

ZIM vs IND: টি২০ বিশ্বকাপ জেতার পর প্রথম সিরিজই ভারত জিতে নিল ৪-১ ব্যবধানে। শুভমান গিলের অধিনায়কত্বে প্রথম সিরিজেই দুরন্ত জয়। প্রথম ম্যাচ হারার পর টানা চারটি ম্যাচ জিতল মেন ইন ব্লু।

আজ হারারেতে পঞ্চম টি২০ আন্তর্জাতিকেও ধরাশায়ী সিকান্দর রাজার জিম্বাবোয়ে। ভারতের হয়ে অর্ধশতরান পেলেন সঞ্জু স্যামসন। কামব্যাক ম্যাচে চার উইকেট নিলেন মুকেশ কুমার।

ZIM vs IND

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা। ভারত দিয়েছিল ১৬৮ রানের টার্গেট। কিন্তু প্রথম ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবোয়ে। শেষ অবধি ১৮.৩ ওভারে ১২৫ রানেই গুটিয়ে গেল তারা। ভারতের জয় ৪২ রানে।

প্রথম ওভারের তৃতীয় বলেই ওয়েসলি মাধেভেরে (৩ বলে ০) কে ফেরান মুকেশ কুমার। ১ রানে প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেট পড়ে ১৫ রানে। তিনে নামা ব্রায়ান বেনেটের (৮ বলে ১০) উইকেটটিও মুকেশ তুলে নেন ২.৩ ওভারে। এরপর ১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে শেষ দুটি উইকেট তুলে নেন মুকেশ।

মাঝে অবস্থা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন তাডিওয়ানাশে মারুমানি ও ডিওন মায়ার্স। ৮.২ ওভারে ৫৯ রানে তৃতীয় উইকেট পড়ে। মারুমানিকে (২৪ বলে ২৭) ফেরান ওয়াশিংটন সুন্দর। ১২.৪ ওভারে ৮৫ রানে চতুর্থ উইকেট পড়ার পর ১৫.১ ওভারে জিম্বাবোয়ের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯৪।

১৭.৫ ওভারে ১২০ রানে অষ্টম, ১২৩ রানে নবম ও ১২৫ রানে দশম উইকেট পড়ে। মায়ার্স চারটি চার ও একটি ছয়ের সৌজন্যে ৩২ বলে ৩৪ রান করেন। ফরাজ আক্রম ১৩ বলে ২৭ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

মুকেশ কুমার প্রথম দুটি টি২০ আন্তর্জাতিকে খেলেছিলেন। প্রথম ম্যাচে ১৬ রানে একটি ও দ্বিতীয় ম্যাচে ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন। পরের দুটি ম্যাচে সুযোগ পাননি একাদশে। আজ খলিল আহমেদের জায়গায় প্রথম একাদশে এসেই পেলেন চার উইকেট।

মুকেশ ৩.৩ ওভারে ২২ রান খরচ করে চার উইকেট দখল করলেন। যা টি২০ আন্তর্জাতিকে তাঁর কেরিয়ারের সেরা বোলিং ফিগার। শিবম দুবে ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। তুষার দেশপাণ্ডে ৩ ওভারে ২৫, ওয়াশিংটন সুন্দর ২ ওভারে ৭ ও অভিষেক শর্মা ৩ ওভারে ২০ রানের বিনিময়ে নিলেন ১টি করে উইকেট।

এর আগে, ভারত ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছিল। সঞ্জু স্য়ামসন ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৫৮ রান করেন। যশস্বী জয়সওয়াল ১২, শুভমান গিল ১৩, অভিষেক শর্মা ১৪, রিয়ান পরাগ ২২, শিবম দুবে ২৬ রান করেন। রিঙ্কু সিং ১১ ও ওয়াশিংটন সুন্দর ১ রানে অপরাজিত থাকেন। ব্লেজিং মুজারাবানি ২টি এবং সিকান্দর রাজা, রিচার্ড নগরাভা ও ব্র্যান্ডন মাভুতা ১টি করে উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+