ZIM vs IND: ধোনিকে মনে করালেন গিল! সঞ্জু নাম লেখালেন রোহিত-বিরাটের পাশে

ZIM vs IND: অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই জয়ের স্বাদ পেলেন শুভমান গিল। আজ হারারেতে ভারত ৪-১ ব্যবধানে টি২০ আন্তর্জাতিক সিরিজে হারাল জিম্বাবোয়েকে।

ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন শিবম দুবে। সিরিজ সেরার পুরস্কারের দখল নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।

ZIM vs IND

মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকাকালীন যে রীতি চালু করেছিলেন তা পরবর্তীকালে ভারত অধিনায়করা অনুসরণ করেছেন। ট্রফি জেতার পর তা তুলে দেওয়া হয় দলের সর্বকনিষ্ঠ সদস্য কিংবা সেই টুর্নামেন্টে বা সিরিজে অভিষেক হওয়া ক্রিকেটারদের হাতে।

আজ শুভমান সেই রীতি মেনেই ট্রফি তুলে দেন ধ্রুব জুরেল, অভিষেক শর্মা, তুষার দেশপাণ্ডে, রিয়ান পরাগদের হাতে। শুভমানের কথায়, দারুণ সিরিজ খেললাম আমরা। প্রথম ম্যাচে হারের পর সাফল্যের যে খিদে দেখতে পারলাম সকলের মধ্যে, তা অনবদ্য।

শুভমান জানান, জিম্বাবোয়ে সফরে আসার আগে অনেকেই নেটে বেশি সময় কাটানোর সুযোগ পাননি। কন্ডিশনের সঙ্গেও সকলে মানিয়ে উঠতে পারেননি। কিন্তু তারপর ভারতীয় দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতেই সন্তুষ্ট শুভমান গিল। শ্রীলঙ্কা সফরে ভালো পারফরম্যান্সের বিষয়েও আত্মবিশ্বাসী তিনি।

ওয়াশিংটন সুন্দর সদ্যসমাপ্ত সিরিজে ব্যাট হাতে ২৮ রান করার পাশাপাশি আট উইকেট পেয়েছেন। তিনি সিরিজ সেরার পুরস্কার পেয়ে বলেন, জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। প্রথম ম্যাচে পেস ও বাউন্স বেশি দেখে মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকার পরিবেশ, পরিস্থিতির সঙ্গে এখানকার মিল রয়েছে।

সুন্দরও তাকিয়ে শ্রীলঙ্কা সিরিজের দিকে। ম্যাচের সেরা শিবম দুবে। আজ ১২ বলে ২৬ রান করার পাশাপাশি তিনি বল হাতে ২ উইকেট তুলে নেন। শিবম বলেন, সব সময়ই অলরাউন্ডার হিসেবে অবদান রাখতে পারাটা স্পেশ্যাল। জিম্বাবোয়ের মাঠের বড় বাউন্ডারিতে টি২০ খেলা তিনি উপভোগ করেছেন।

সঞ্জু স্যামসন আজ অর্ধশতরান করেন। তাঁর ৪৫ বলে ৫৮ রানের ইনিংসে রয়েছে চারটি ছয়। তিনি টি২০-তে এদিন ৩০০তম ছক্কা হাঁকানোর নজির স্পর্শ করলেন। ভারতীয়দের মধ্যে টি২০-তে সবচেয়ে বেশি ৫২৫টি ছক্কা রয়েছে রোহিত শর্মার। বিরাট কোহলির রয়েছে ৪১৬টি ছয়।

মহেন্দ্র সিং ধোনি ৩৩৮, সুরেশ রায়না ৩২৫, সূর্যকুমার যাদব ৩২২, লোকেশ রাহুল ৩১১টি ছয় হাঁকিয়েছেন। ৩০২টি ছয় নিজের নামের পাশে নিয়ে সঞ্জু আপাতত রইলেন রাহুলের পরেই। টি২০ বিশ্বকাপ জেতার পর প্রথম সিরিজেই ভারত জয়লাভ করল। ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কায় টি২০ সিরিজে নামবে গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন মেন ইন ব্লু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+