Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডিজনি স্টার-জি চুক্তি! টি ২০ বিশ্বকাপ-সহ আইসিসি ইভেন্টগুলি ৪ বছর ভারতে সম্প্রচার কোন চ্যানেলে?

ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার বিষয়ক চুক্তিতে চমক। ২০২৪ থেকে ২০২৭ অবধি আইসিসি পুরুষদের বিশ্বকাপ (অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ-সহ)-এর টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারের অধিকারী হয় ডিজনি স্টার। এবার সেই সংস্থা নতুন চুক্তি করল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেসের সঙ্গে। যাতে পুরুষদের ক্রিকেটে আইসিসি ইভেন্ট ভারতে সম্প্রচারের লাইসেন্স জি-কে দিল ডিজনি স্টার।

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে দেখবেন কোন চ্যানেলে?

টিভির চেয়েও এখন জনপ্রিয়তা বাড়ছে ডিজিটাল মাধ্যমে। ফলে টেলিভিশনে সম্প্রচারের দায়িত্ব জি-কে দিলেও ডিজিটাল রাইটস দখলেই রাখল ডিজনি স্টার। এর ফলে ২০২৪ সালে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপ-সহ পুরুষদের আইসিসি ইভেন্টগুলি দেখানো হবে জি-র চ্য়ানেলে। ডিজিটালে দেখতে চোখ রাখতে হবে ডিজনি স্টারে। তবে মহিলা ক্রিকেটের আইসিসি ইভেন্টগুলির টিভি ও ডিজিটাল মাধ্যমে সম্প্রচারের অধিকার নিজেদের দখলেই রেখেছে ডিজনি স্টার, সেটি সম্প্রচারের দায়িত্ব ভাগ করে নেয়নি জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেসের সঙ্গে।

ডিজনি স্টার ও জি-র তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, ভারতে টিভি ও ডিজিটাল মাধ্যমে সম্প্রচারের স্বত্ত্ব যেভাবে এই দুই সংস্থা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে তাতে নীতিগত সম্মতি জানিয়েছে আইসিসি। ২৬ অগাস্ট জি, সোনি ও ভায়াকমকে পিছনে ফেলে ডিজনি স্টার ২০২৪ থেকে চার বছরের জন্য আইসিসি ইভেন্টগুলির টিভি ও ডিজিটাল স্বত্ত্ব কিনেছিল। এই সময়কালে রয়েছে দুটি টি ২০ বিশ্বকাপ (২০২৪ থেকে ২০২৬), ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ। পুরুষদের ক্রিকেটের এই ইভেন্টগুলি ক্রিকেটপ্রেমীরা জি-র চ্যানেলে দেখতে পারবেন।

ডিজনি স্টারের কান্ট্রি ম্যানেজার ও প্রেসিডেন্ট কে মাধবন জানিয়েছেন, ইতিমধ্যেই ডিজনি স্টার ২০২৩ থেকে ২০২৭ অবধি আইপিএল সম্প্রচারের দায়িত্বে রয়েছে। তার সঙ্গে আইসিসি ইভেন্টগুলির ডিজিটাল স্বত্ত্ব রেখে টিভি স্বত্ত্ব জি-কে দেওয়ার অন্যতম কারণ সম্প্রচারের ক্ষেত্রে দুই মাধ্যমে ভারসাম্য বজায় রাখা। গুণগত মানের নিরিখেও সেরা কভারেজ দিতে প্রত্যয়ী ডিজনি স্টার। জি-র চিফ এগজিকিউটিভ অফিসার তথা ম্যানেজিং ডিরেক্টর পুনীত গোয়েঙ্কা বলেন, এই চুক্তি ভারতে স্পোর্টিং বিজনেসের ক্ষেত্রে তীক্ষ্ণ ও স্ট্র্যাটেজিক ভিশনকেই সামনে আনল। ২০২৭ অবধি পুরুষদের ক্রিকেটে বিশ্বকাপ-সহ নানা আইসিসি ইভেন্ট শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ভালোভাবেই সম্প্রচার করতে চাইছে জি। সেই সঙ্গে বিজ্ঞাপনদাতাদের রিটার্নও যাতে ভালো হয় সেই বিষয়টি চূড়ান্ত করতে যাবতীয় পরিকল্পনা সেরে নেওয়া হবে। আইসিসি ও ডিজনি স্টারের সঙ্গে হাত মিলিয়ে টিভির দর্শকদের কাছে দারুণভাবেই ক্রিকেটের কভারেজ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে জি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+