অধিনায়ক বিরাট অনেকটা সৌরভের মতো, কেন বললেন জাহির

অধিনায়ক বিরাট কোহলি অনেকটা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মতো। এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করলেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী পেসার জাহির খান।

অধিনায়ক বিরাট কোহলি অনেকটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো। এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করলেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী পেসার জাহির খান। সেই সঙ্গে জাহির মানছেন, এই মুহূর্তে কোহলির অধীনে বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ মেলে ধরছে ভারত।

অধিনায়ক বিরাট অনেকটা সৌরভের মতোন, কেন বললেন জাহির

২ অক্টোবর থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সেই সিরিজ শুরুর আগে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহির বলেছেন, 'ভারতীয় দলের পেস বোলিং আক্রমণ দেখলে আমার গর্ব হয়। দলে বুমরাহের মতো বুদ্ধিমান বোলার, ভুবনেশ্বর- ইশান্তদের অভিজ্ঞতা, শামির গতি রয়েছে। এটাই ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেস আক্রমণ।'

সঙ্গে জাহির আরও বলেন, 'ভবিষ্যতের পেসার নভদীপ সাইনি তৈরি। বিশ্ব ক্রিকেটে পেস বোলিং আক্রমণে ভারত এখন পাওয়ার হাউস। পেস বোলিং নিয়ে ছেলেরা আরও পরিশ্রম করে এগিয়ে চলুক।'

পেস বিভাগের পাশাপাশি ভারতীয় দলের অধিনায়ক বিরাটেরও প্রশংসা করেছেন জাহির। বলেন, 'বিরাট অনেকটা দাদার মতো। ক্রিকেট মাঠে বিরাট সৌরভের মতোই সাহসী! কঠিন সময়ে ভেঙে পড়ে না। বিদেশেও টেস্ট জেতা যায়, সৌরভই প্রথম সেটা বিশ্বাস করতে শিখিয়েছিল। কোহলি এখন বিদেশে ভারতকে ম্যাচ জেতাচ্ছে।অধিনায়ক ধোনি আবার ঠান্ডা মাথার ক্ষুরধার স্ট্র্যাটিজির অধিনায়ক ছিলেন।ওর অধিনায়কত্বে বিশ্বকাপ জিতেছি। অনেক কাছ থেকে ধোনিকে পর্যবেক্ষণ করেছি। বিরাট একেবারেই ঠান্ডা নয়,নিজেকে অনেক বেশি এক্সপ্রেস করে। সৌরভের মতো নির্ভীক মানসিকতা নিয়ে মাঠে নামে। আশা রাখব একদিন ওর হাতেও বিশ্বকাপ উঠতে দেখব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+