৩৩৬ রান করেও হারের কোপ পড়বে কার ঘাড়ে? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য একাদশ

৩৩৬ রান করেও হারের কোপ পড়বে কার ঘাড়ে? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য একাদশ

৩৩৬ রান করেও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিততে পারেনি ভারত। এর জন্য বোলিং ব্যর্থতাকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই পুনের এমসিএ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক ম্যাচে ভারতের প্রথম একাদশে পরিবর্তন হতে চলেছে। কাকে দল থেকে বাদ দেওয়া হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ওপেনিং জুটি

ওপেনিং জুটি

গত ম্যাচে ব্যর্থ হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ভারতের ওপেনিং জুটি অপরিবর্তিত থাকতে চলেছে। অর্থাৎ আরও একবার টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস শুরু করবেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

মিডল অর্ডার

মিডল অর্ডার

পরপর দুই ম্যাচে অর্ধশতরান করা বিরাট কোহলি সোমবারের ম্যাচেও তিন নম্বরে ব্যাট করতে নামবেন। তাঁর কাছ থেকে অতি প্রতীক্ষিত শতরান চান ক্রিকেট প্রেমীরা। গত ম্যাচের মতো তৃতীয় ওয়ান ডে-তেও চার নম্বরে ব্যাট করতে নামবেন ইন ফর্ম কেএল রাহুল। পাঁচ নম্বরে নামবেন উইকেটরক্ষক ঋষভ পন্থ।

অল রাউন্ডার

অল রাউন্ডার

গত ম্যাচে ছোট অথচ গুরুত্বপূর্ণ ও ঝড়ো ইনিংস খেলা হার্দিক পান্ডিয়া তৃতীয় ম্যাচেও ভারতের প্রথম একাদশে থাকবেন। আগামী তাঁর কাছে থেকে দুর্দান্ত বোলিং স্পেলও দেখতে চাইছেন ক্রিকেট প্রেমীরা। সাত নম্বরে ব্যাট করতে নামার পাশাপাশি ভারতের বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ বিকল্প হবেন ক্রুণাল পান্ডিয়া।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

তৃতীয় ম্যাচে ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। হয়তো খেলবেন শার্দুল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণ। তবে গত ম্যাচে ১০ ওভার বল করে ৮৪ রান দেওয়া বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব আগামী ম্যাচে বাদ পড়তে পারেন। পরিবর্তে ভারতের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন যুজবেন্দ্র চাহাল।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+