আইপিএলে ওপেন করবেন রোহিত-রীতিকা! চাহালের মন্তব্যে কীসের ইঙ্গিত!
আইপিএলে ওপেন করবেন রোহিত-রীতিকা! চাহালের মন্তব্যে কীসের ইঙ্গিত!
আইপিএলের আগে দুবাইতে সস্ত্রীক শরীরচর্চার ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর স্ট্রংগার টুগেদার শীর্ষক পোস্টটি রীতিমতো ইনস্টাগ্রাম কাঁপাচ্ছে বলা চলে। সেই কম্পন অনুভব করেছেন টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনার যুজবেন্দ্র চাহালও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রোহিত ও রীতিকাকে তিনি ট্রোলড করতে ছাড়লেন না।

করোনা ভাইরাসের আবহে আইপিএলে অংশ নিতে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছে দলগুলি। নিজ নিজ দলের সঙ্গে আরবে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলিরা। স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে আপাতত ঘরেই শরীর চর্চায় মগ্ন রয়েছেন ক্রিকেটাররা। এক ধাপ ওপরে উঠে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা স্ত্রী রীতিকা সাজদেহকে সঙ্গে নিয়েই হোটেলের ঘরে ব্যায়াম চালিয়ে যাচ্ছেন। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হিটম্যান। সেটি ভাইরাল হয়েছে মুহূর্তে।

জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মার এই পোস্ট দেখে মুগ্ধ হয়েছেন টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনার যুজবেন্দ্র চাহাল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসির ছলে তিনি রোহিতকে প্রশ্ন করেছেন, তবে কী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের সঙ্গে তাঁর স্ত্রী ওপেন করতে নামবেন। চাহালের ওই কমেন্ট পড়ে হো হো করে হেসেছেন নেটিজেনরা।












Click it and Unblock the Notifications