বিরাট কোহলি ও কেএল রাহুলকে কীভাবে ট্রোলড করলেন যুজবেন্দ্র চাহল?
বিরাট কোহলি ও কেএল রাহুলকে কীভাবে ট্রোলড করলেন যুজবেন্দ্র চাহল?
হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত। ক্রিকেট বিশ্বের নজর সেই ম্যাচের দিকে। তারই মধ্যে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার কেএল রাহুলকে নিয়ে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের মসকরা নেটিজেনদের চাপমুক্ত করার পাশাপাশি হাসির রসদ জুগিয়েছে।

হাসিখুশি যুজবেন্দ্র চাহল এমনিতেই মাতিয়ে রাখেন টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম। চাহল টিভিতে তাঁর মসকরার হাত থেকে রেহাই পাননি ভারতের কোনও ক্রিকেটারই। একই সঙ্গে নিজের নানা ধরনের মজাদার পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় হয়েছেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার। আবারও তাঁর মসকরা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এবার ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার কেএল রাহুলকে নিশানা করলেন চাহল।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">When they trying to copy my shot 😂🤣😜 not bad keep it up youngsters 🙈🙏🏻 <a href="https://twitter.com/BCCI?ref_src=twsrc%5Etfw">@BCCI</a> 🇮🇳 <a href="https://t.co/1tirLi1eS8">pic.twitter.com/1tirLi1eS8</a></p>— Yuzvendra Chahal (@yuzi_chahal) <a href="https://twitter.com/yuzi_chahal/status/1222198396481486849?ref_src=twsrc%5Etfw">January 28, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ফলে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার কেএল রাহুল। এই দুই ম্যাচে উইকেটরক্ষক ও স্লিপের ওপর দিয়ে বেশ কয়েকটি স্পুন শটও মারেন তাঁরা।
সেই শটেরই ছবি টুইটারে পোস্ট করে বিরাট কোহলি ও কেএল রাহুলের সঙ্গে মসকরা করেছেন যুজবেন্দ্র চাহল। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ চলার সময় ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের ব্যাট নিয়ে স্পুন শট মারবার গোছের পোজ দিয়ে ছবি তুলেছিলেন চাহল। সম্প্রতি বিরাট ও রাহুলের ছবির পাশে তাঁর সেই ছবি পোস্ট করেছেন ভারতীয় লেগ স্পিনার। লিখেছেন, বিরাট ও রাহুল নাকি তাঁর শটকেই নকল করছেন। তাতে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা।












Click it and Unblock the Notifications