ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরাকে টপকে অশ্বিনকে ছুঁলেন চাহল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরাকে টপকে অশ্বিনকে ছুঁলেন চাহল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহল প্রমাণ করেছেন, তাঁর ওপর ভরসা করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচেই সতীর্থ জসপ্রীত বুমরাকে টপকে রবীচন্দ্রন অশ্বিনকে ধরে ফেললেন চাহল। পরের ম্যাচে অশ্বিনের রেকর্ডও ভেঙে দিতে পারেন হরিয়ানার এই লেগ স্পিনার।

চাহলের দুই

চাহলের দুই

হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। মারমুখী শিমরোন হেটমের ও ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডকে সাজঘরে ফিরিয়ে ভারতকে খেলায় ফেরান যুজবেন্দ্র চাহল।

চাহলের মোট উইকেট

চাহলের মোট উইকেট

ভারতের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যুজবেন্দ্র চাহল। হেটমের ও পোলার্ডকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ৫২ জন ব্যাটসম্যানকে নিজের শিকার বানিয়েছেন ভারতীয় লেগ স্পিনার।

পিছিয়ে গেলেন বুমরা

পিছিয়ে গেলেন বুমরা

পিঠের চোট সারিয়ে লন্ডন থেকে দেশে ফেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে অনুপস্থিত। সেই সুযোগে ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে উইকেট সংগ্রাহকের তালিকায় তাঁকে টপকে গেলেন স্পিনার যুজবেন্দ্র চাহল। টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ৫১টি উইকেট নিয়েছেন বুমরা।

অশ্বিনের পাশে

অশ্বিনের পাশে

ভারতীয় দলের হয়ে ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫২টি উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ভারতীয়দের তালিকায় তিনি শীর্ষ স্থানে ছিলেন একাই। এবার তাঁর পাশে বসলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অশ্বিনকে টপকেও যেতে পারেন চাহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+