Yuzvendra Chahal: ছেড়ে দিলেন ক্রিকেট? দাবায় কার্লসেনের সঙ্গে জুটি বাঁধলেন চাহাল
বিশ্বকাপের বছরে ক্রিকেট ছেড়ে দাবায় নাম লেখালেন যজুবেন্দ্র চাহাল। ভারতীয় দলের স্পিনারের দাবার প্রতি প্রেম সতীর্থদের সকলেরই জানা। কিন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এবার গ্লোবাল চেস লিগে অংশ নিলেন চাহাল। এসজি আল পাইন ওয়ারিওয়ার্স দলের সঙ্গে যুক্ত হলেন চাহাল।
ছোটবেলা থেকেই দাবার ভক্ত চাহাল। ১৯৯৮ সালে জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতায় প্রথমবার অংশ নেন চাহাল, এরপর ভারতের হয়ে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশ নেন। কিন্তু স্পনসরের অভাবে পেশাদার দাবাড়ু হওয়ার উৎসাহ হারিয়ে ফেলেন। চেক মেটের বদলে হাতে তুলে নেন বল। কবজির মোচড়ে স্পিনের জালে সাজ ঘরের ফেরান বিপক্ষ ব্যাটসম্যানদের।

গ্লোবাল চেস লিগে এসজি আলপাইনের দল কিন্তু বেশ শক্তিশালী। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন রয়েছেন এই দলে। পাশাপাশি আছেন অর্জুন ইরিগাইসি, ডোম্মারাজু গুকেস, রমেশবাবুর মতো তারকা দাবাড়ুরা। এই দলে অবশ্যই চমক চাহাল। কুলদীপ যাদবের সঙ্গে জুটি বেধে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন, এবার কী কার্লসেনের সঙ্গে জুটিতে কিস্তিমাত করতে চলেছেন চাহাল।
Look who's ready to checkmate the opponents with a right arm leg spin delivery!
— SG Alpine Warriors (@SGAlpineWarrior) June 24, 2023
We're delighted to announce that India's beloved boy @yuzi_chahal is #MadeOfSteel!#GCL #GlobalChessLeague #MadeOfSteel #SGAlpineWarriors #TheBigMove #SteelArmy@GCLlive @aplapollo_tubes pic.twitter.com/7Q34U0CYDI
চেস লিগে অংশ নেওয়ার পর একটি ভিডিও বার্তাতে চাহাল বলেন, 'দাবা আমার প্রথম ভালোবাসা, আমি প্রথম জাতীয় স্তরের টুর্নামেন্টে অংশ নিই ১৯৯৮ সালে। ২০০২ সালে ন্যাশানাল চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিই। সেই স্মৃতি গুলো এখনও আমার কাছে টাটকা। যখনই ক্রিকেট ম্যাচ খেলি, ভারতের হয়ে খেলার আগে অনলাইনে দাবা খেলি। দাবা মানসিকভাবে শক্তিশালী করে এবং মনসংযোগ বাড়াতে সাহায্য করে।'













Click it and Unblock the Notifications