Yuzvendra Chahal: চাহাল জড়ালেন নতুন সম্পর্কে! হোটেলের ছবি ভাইরাল, সত্য উদ্ঘাটনের অপেক্ষায় ধনশ্রী

Yuzvendra Chahal: হরিয়ানা খেলছে বিজয় হাজারে ট্রফিতে। যদিও সেই দলে নেই যুজবেন্দ্র চাহাল। এরই মধ্যে মুম্বইয়ের হোটেলে তিনি ক্যামেরাবন্দি হলেন এক যুবতীর সঙ্গে।

স্বাভাবিকভাবেই ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি চাহাল জড়ালেন নতুন কোনও সম্পর্কে? এই প্রশ্ন যখন জোরালো হচ্ছে, তখনই ইঙ্গিতবাহী পোস্ট করলেন ধনশ্রী ভার্মা।

Yuzvendra Chahal

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে আগেই চাহাল পদবি সরিয়েছেন ধনশ্রী। তবে স্বামী যুজবেন্দ্র চাহালের মতো নিজেদের সব ছবি ডিলিট করেননি তিনি। ধনশ্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে এখনও ক্রিকেটার-স্বামীর সঙ্গে নানা ছবি ও ভিডিও রেখেই দিয়েছেন ধনশ্রী।

যুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রীর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। চাহাল কয়েকটি পোস্টও করেন। এবার ধনশ্রীর পালা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিগত কয়েক দিন আমার ও পরিবারের কাছে কঠিন সময় গিয়েছে। যেটা খারাপ লাগছে তা হলো, ভিত্তিহীন নানাবিধ লেখা চলছে। তথ্য যাচাই করা হচ্ছে না।

ধনশ্রীর আক্ষেপ, তাঁকে নিয়ে নানাবিধ ট্রোলিং চালিয়ে ঘৃণার উদ্রেক ঘটানো হচ্ছে। তাঁর খ্যাতিকে আঘাত করতে চরিত্র হননের পালাও চলছে। ধনশ্রী লিখেছেন, আমার নিজের পরিচয় গড়ে তুলতে সততা বজায় রেখে কঠোর পরিশ্রম চালিয়েছি বহু বছর। আমার চুপ থাকা দুর্বলতা নয়, শক্তি। ধনশ্রী জানিয়েছেন, সততা বজায় রেখে, নিজের মূল্যবোধ নিয়েই এগিয়ে যাবেন। কেন না, সত্যেরই জয় হয়।

এরই মধ্যে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চাহালের সঙ্গে এক যুবতীর ছবি। সেটি মুম্বইয়েরই এক হোটেলের। নেটাগরিকরা ইতিমধ্যেই ওই যুবতীর পরিচয়ও বের করে ফেলেছেন। চাহালের সঙ্গে তাঁকে আগেও দেখা গিয়েছে। জানা গিয়েছে, ওই যুবতীর নাম আরজে মাহভাশ।

তবে সম্প্রতি মাহভাশের সঙ্গে চাহালকে যে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ভাইরাল ছবিতে যে পোশাকে চাহাল ও মাহভাশকে দেখা গিয়েছে, মাহভাশের পোস্টে তাঁদের দেখা গিয়েছে অন্য পোশাকে। সপ্তাহ দুয়েক আগে চাহালের পাশে বসেই অভিনেত্রী, ইউটিউবার ও রেডিও জকি মাহভাশকে দেখা গিয়েছে অন্য বন্ধুদের সঙ্গে একটি অভিজাত রেস্তরাঁয়। ক্রিসমাস লাঞ্চে।

নেটপাড়ায় চাহালের সঙ্গে মাহভাশের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। আগেই জানা গিয়েছে, মাস তিনেক ধরে চাহাল ও ধনশ্রী আলাদা থাকছেন। ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মাহভাশের কারণেই তাঁদের দাম্পত্যে বিচ্ছেদের বীজ বপন হলো কিনা তা নিয়ে চর্চা চলছে। চাহাল ও মাহভাশ দুজন বন্ধু বলে দাবি কিছু নেটাগরিকের। তবে বন্ধুত্ব প্রেমে পরিণত হলো কিনা তা নিয়েই তুঙ্গে চর্চা।

চাহাল বিজয় হাজারে ট্রফিতেও খেলছেন না। হরিয়ানা ক্রিকেট সংস্থার এক কর্তা ক্রিকবাজকে জানান, এর সঙ্গে চাহালের ব্যক্তিগত জীবনে সমস্যার কোনও যোগ নেই। তরুণ ক্রিকেটারকে সুযোগ দিতেই ক্রিকেটীয় কারণেই চাহালকে খেলানো হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+